ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

আজকের যুবক আগামী দিনের ভবিষ্যৎঃ ড,রশিদ আহমেদ হোসাইনি


আবদুর রহিম, মনোহরগঞ্জ photo আবদুর রহিম, মনোহরগঞ্জ
প্রকাশিত: ২৭-৯-২০২৫ দুপুর ১২:৪৪

কুমিল্লার মনোহরগঞ্জে আধুনিক বাংলাদেশ গড়তে তারেক রহমানের ৩১ দফার আলোকে যুব সমাজের করণীয় শীর্ষক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা সদরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ডাকসুর সাবেক সদস্য ড রশিদ আহমেদ হোসাইনি।প্রধান অতিথির বক্তব্যে বলেন, তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে কিছু বলতে এসেছি কিন্তু দুঃখের বিষয় এখনো মন খুলে বলতে পারছিনা। বিগত ১৮ বছর আমরা জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছি। কিছু লোক আওয়ামী লীগের কাছে নাকে খত দিয়ে ব্যবসা বাণিজ্য করেছেন, এলাকায় নির্ভয়ে বসবাস করছেন। ৩৬ জুলাই ৫ আগস্ট শত লাশের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি। ফ্যাসিস্ট মুক্ত হওয়ার পর কারা ফ্যাসিস্টদের ব্যবসা বাণিজ্য দেখাশোনা করছেন, চাঁদাবাজি করছেন সব আমরা জানি। বিগত ফ্যাসিস্ট সরকারের মতো সন্ত্রাসী কায়দায় হুমকি ধামকি দিয়ে লাকসাম মনোহরগঞ্জকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন। মনে রাখবেন বিএনপিতে সন্ত্রাস, চাঁদাবাজদের স্থান নেই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর বাংলাদেশ তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি।তিনি আরো বলেন, ফ্যাসিস্ট  সরকারের আমলে  যেমনি ভাবে লাকসাম মনোহরগঞ্জ  উপজেলাকে শাসন করেছে  এ ধরনের আলামত দেখা যাচ্ছে। মনে রাখবেন লাকসাম মনোহরগঞ্জের  মানুষ অন্যায়ের কাছে মাথা নত করেনি ভবিষ্যতেও করবে না। আমাকে অনেক বাধা-বিপত্তি পেরিয়ে আজকে এখানে আসতে হয়েছে। ফোন দিয়ে অনেক হুমকি-ধামকি দিয়েছে। আমি বেমম খালেদা জিয়ার আপোষহীন নেত্রীর কর্মী। তাই আমি কখনো অন্যায়ের ও সন্ত্রাসের কাছে কখনো মাথা নত করিনি।তিনি আরো বলেন আগামীর বাংলাদেশ তারেক রহমানের ঘোষিত ৩১ দফা মানুষের কাছে যখন পৌঁছে দেয়ার কাজ করছি, তখন মনোনয়ন না পাওয়ার ভয়ে আমাদেরকে যারা বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করছে তাদেরকে বলবো আমরা তারেক রহমানের লোক, ধানের শীষের লোক, তাই আগামী নির্বাচনে ধানের শীষের মনোনয়ন নিয়ে যিনি আসবেন আমরা তার পক্ষেই কাজ করবো ইনশাআল্লাহ।মনোহরগঞ্জ উপজেলা বিএনপির নেতা অহিদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির নেতা আতিকুর রহমান লিটন, মনোহরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক  সভাপতি  মোঃ আলাউদ্দিন,যুবদল নেতা মো,জসিম উদ্দিন টিপু,  বিএনপি নেতা সৈয়দ আহমেদ, কালা মিয়া, স্বেচ্ছাসেবক নেতা মোহাম্মদ হোসেন, জসিম উদ্দিন, যুবদল নেতা জিএম মোশাররফ হোসেন,শাহিন।

এমএসএম / এমএসএম

নাজিরপুরে শীতের আগমনী বার্তা, প্রকৃতিতে ঋতু পরিবর্তনের ছোঁয়া।

শেরপুরে গ্রেপ্তারকৃত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাদের রিমান্ড মঞ্জুর

ঠাকুরগাঁওয়ে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-টু উদ্বোধন অনুষ্ঠিত

দ্বিতীয় দিনে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে ৩ জাহাজ, যাচ্ছেন ১৫৫৪ পর্যটক

সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু