কাশিয়ানীতে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ নিহত-৪, আহত-৩
গোপালগঞ্জের কাশিয়নীতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ইজিবাইক ও বাসের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের ৪ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে আরো ৩ জন।
আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট মোঃ রাসেল মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের আব্দুর রাজ্জাক শেখের ছেলে ওবায়দুল সেখ (৪৮)। তিনি মাছের ব্যবসা করতেন। বাকী ৩ জনের নাম পরিচয় জানা যায়নি।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট মোঃ রাসেল মিয়া জানান, বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ইজিবাইক করে মাদারীপুর থেকে ফরিদপুরের আলফাডাঙ্গা যাচ্ছিলো। এসময় কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হতে গেলে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং অপর ৬ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যান। মারাত্মক আহত ৩ জনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন আবস্থায় আরো ২ জনের মৃত্যু হয়।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা