ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম


পবিপ্রবি প্রতিনিধি photo পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৯-২০২৫ দুপুর ৩:৫২

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নারী শিক্ষার্থীদের জন্য আলাদা নামাজ রুম স্থাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পুরাতন ভবনে নামাজ রুমটি স্থাপন করা হয়।

২৭ সেপ্টেম্বর (শনিবার) বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি দপ্তর থেকে জানানো হয়, নারী শিক্ষার্থীদের নামাজ আদায়ের সুবিধার্থে প্রশাসন এই নামাজ রুমটি স্থাপন করেছে। পুরাতন লাইব্রেরি ভবনের দ্বিতীয় তলায় নামাজের সকল ব্যবস্থা করা হয়েছে। শুধু নামাজ রুমই নয়, নারী শিক্ষার্থীদের জন্য ওযুর সুবিধা ও যথাযথ পর্দার ব্যবস্থাও করা হয়েছে।

গত ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান অধ্যাপক ড. মোঃ হাবিবুর রহমান, চাঁদ সুলতানা হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ আবুইউসুফ, বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল বোটানি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক  মোঃ জহুরুল হক নামাজ রুমটি পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নারী শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে নামাজের জায়গা না থাকায় দীর্ঘদিন ধরেই আলাদা জায়গার জন্য নারী শিক্ষার্থীরা দাবি জানিয়ে আসছিলেন। এর আগে বিভিন্ন সময়ে নারীদের নামাজের জন্য অস্থায়ী জায়গা নির্ধারণ হলেও সেসব জায়গা নামাজের জন্য যথার্থ ছিল না।

নারী শিক্ষার্থীদের নতুন নামাজ রুম নিয়ে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান (অ.দা.) অধ্যাপক ড. মোঃ হাবিবুর রহমান বলেন, “একটি পূর্ণাঙ্গ নামাজ রুম বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের দীর্ঘ দিনের প্রত্যাশা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারার মহোদয়ের আন্তরিক সহযোগিতায় আমরা সেটি স্থাপন করতে পেরেছি। ইতোমধ্যে রুমটির রং করা, কার্পেট বিছানো, ওযুর জায়গা স্থাপনসহ সকল কার্যক্রমই শেষ হয়েছে। ছুটির পরপরই ছাত্রীরা ও শিক্ষিকারা নামাজের জন্য রুমটি ব্যবহার করতে পারবে।”

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য