সকালের সময়ে সংবাদ প্রকাশের পর গাছের সাথে শত্রুতার মীমাংসা
কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়নের দক্ষিণ মাহিনী গ্রামের আব্দুল হাকিমের ছেলে ফয়েজ আহম্মদের অর্ধশত গাছ ও জমির আইল কর্তনের অভিযোগ উঠেছে তার ভাতিজাদের বিরুদ্ধে। এতে গত ২৮ আগস্ট জাতীয় দৈনিক সকালের সময়ে সংবাদ প্রকাশের পর সামাজিকভাবে বসে সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ মীমাংসা করেন।
এতে প্রমাণিত হয়েছে যে, কে বা কারা ফয়েজ আহম্মদের অর্ধশত গাছ কেটে তার ভাতিজাদের বিরুদ্ধে অভিযোগ ছড়িয়ে দেয়। ফয়েজ আহমেদের ভাতিজাদের বিরুদ্ধে আনীত অভিযোগের কোনো সাক্ষী না থাকায় এবং ফয়েজ আহমেদ নিজ চোখে না দেখায় মিথ্যা অভিযোগ আনায় ফয়েজ আহমেদকে সর্তক করে দেয়া হয়েছে। ভবিষ্যতে প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে অভিযোগ এনে তাদের হয়রানি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা করা হবে বলে মত দেন সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ।
এ বিষয়ে ভাতিজা কামরুল হাসান (তুহিন) বলেন, আমাদের জমির আইল আমরা কেটেছি। কিন্তু আমার জ্যেঠা ফয়েজ আহমেদ আমাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনায় এবং আমাদের হয়রানি করায় আমরা তার তীব্র নিন্দা জানাই।
এ বিষয়ে ফয়েজ আহমেদ বলেন, আমার জমির আইল কেটেছে তাই তারা গাছও কাটতে পারে- এমনটি ধারণা হয়েছিলভ তাই এমন অভিযোগ উঠেছে।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার