ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩'শ আসনে প্রার্থী দিবে জাকের পার্টি


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৯-২০২৫ দুপুর ১২:৩২

 আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩'শ আসনে প্রার্থী দিবে জাকের পার্টি। ওই নির্বাচনে জাকের পার্টি সরকার গঠন করবে। সকলকে জাকের পার্টির পতাকা তলে আসতে হবে। সে সময় বেশি দেরি নেই। তাই আপনারা দলে দলে জাকের পার্টিতে যোগ দিন। জাকের পার্টির সরকার এই মুহুর্ত্বে দরকার। জাকের পার্টি জনগনের শান্তির জায়গা আস্থার জায়গা। তাই জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির মনোনীত প্রার্থীকে গোলাপ ফুল মার্কায় সবাই ভোট দিবেন। শনিবার বিকেলে সিরাজগঞ্জের তাড়াশে দেশিগ্রাম ইউনিয়নের কাটাগাড়ী বাজারে জাকের পার্টির জনসভায় এ সব কথা বলেন সিরাজগঞ্জ জেলা জাকের পার্টির সভাপতি মো. আলমগীর হোসেন। কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে ওই অনুষ্ঠানে দেশিগ্রাম ইউনিয়নের সভাপতি মো. হায়দার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাকের পার্টির বিভাগীয় সাংগঠনিক সহ সভাপতি আব্দুল গনি মোল্লা, কৃষকফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি খন্দকার আলা উদ্দিন, তাড়াশ উপজেলা জাকের পার্টির সভাপতি ইদ্রিস আলী প্রামানিক, সিরাজগঞ্জ জেলা ছাত্রফ্রন্ট সভাপতি ওয়াজেদ আলী, জেলা মৎস্য জীবিফ্রন্ট সভাপতি আবু সাইদ, জেলা মহিলাফ্রন্ট সভানেত্রী সানজিদা তালুকদার হেনা, তাড়াশ উপজেলা জাকের পার্টির সহ- সভাপতি মো. মোজাফফর হোসেনসহ আরো অনেকে। অনুষ্ঠান শেষে এক 'র‍্যালি' বের হয়ে কাটাগাড়ী বাজার প্রদক্ষিণ করে। পরে দেশ ও জাতির কল্যাণে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া করা হয়। 

এমএসএম / এমএসএম

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার