ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

‎সাঘাটায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু


সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ photo সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৯-৯-২০২৫ দুপুর ৪:১১

 গাইবান্ধার সাঘাটা উপজেলায় পুকুরে ডুবে রাহাদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কচুয়া ইউনিয়নের অন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
‎
‎নিহত রাহাদ ওই গ্রামের জামিরুল ইসলামের একমাত্র ছেলে। শিশুটির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও গ্রামে।‎স্থানীয় সূত্র জানায়, দুপুরে বাড়ির উঠানে খেলছিল রাহাদ। এক পর্যায়ে পরিবারের অগোচরে সে পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন চারপাশে খোঁজ শুরু করেন। পরে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও পথেই তার মৃত্যু হয়।
‎
‎এ সময় প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সবাই ঘরে খাবারের প্রস্তুতি নিয়ে ব্যস্ত ছিলেন। এক ফাঁকে শিশুটি পুকুরে পড়ে যায়। হঠাৎ পানিতে ভাসতে দেখে পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করেন। কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে যায়।
‎
‎শিশুটির চাচা শরিফুল ইসলাম জানান, কয়েক মিনিটের ব্যবধানে আমাদের পরিবার অন্ধকারে ডুবে গেল। হঠাৎ এ মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না।
‎
‎সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশা আলম জানান, ঘটনাটি অপমৃত্যু (ইউডি) মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
‎
‎শিশু রাহাদের অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের নিস্তব্ধতা।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার