ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

সার নীতিমালা বহালের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৯-২০২৫ বিকাল ৫:২

দেশে বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) কুড়িগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবী জানানো হয়। সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন সার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জানান, সম্প্রতি সার্বিক সার ব্যবস্থাপনাকে পুরোপুরি পরিবর্তনের পরিকল্পনার কথা জানিয়েছেন কৃষি উপদেষ্টা।
বিদ্যমান সার ব্যবসায়ীদের সিন্ডিকেটের ট্যাগ লাগিয়ে সার ব্যবস্থাপনায় নতুনত্ব আনার চেষ্টা করা হচ্ছে। সারাদেশে বিসিআইসি এবং বিএডিসি মিলিয়ে ১০ হাজার ৮শ ডিলার এবং হাজার-হাজার কার্ডধারী খুচরা সার বিক্রেতা রয়েছে। দীর্ঘদিন তাদের ব্যবসা পরিচালনার জন্য ব্যবসার বিনিয়োগ, ঋণ ও বাজারে বিপুল পরিমান অর্থ অনাদায়ী পড়ে আছে।
এছাড়া সার পরিবহনে ট্রাক ভাড়া, জ্বালানী ব্যয়, গুদাম ভাড়া, লেবার খরচ, কর্মচারীর বেতন, লোড-আনলোড খরচ, বৈদ্যুতিক বিল, ব্যাংক ঋণের সুদ ও আয়কর বৃদ্ধি হলেও সারের কমিশন বৃদ্ধি হয়নি। উপরন্ত সরকার উৎস কর ৫% ধার্য করায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে।
সভাপতি শামসুল ইসলাম মন্ডল বলেন, ওয়ার্ড ভিত্তিক ডিলার নিয়োগসহ এসব বিষয়ে ব্যবসায়ীবান্ধব সিদ্ধান্ত না নিয়ে সার ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে গেলে সারের বাজার অস্থিতিশীল হওয়ার আশংকা রয়েছে।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার