বরগুনায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, আক্রান্ত ৫৬
বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও ৫৬ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৪৭১ জন।
বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় বরগুনা সদর উপজেলায় ৩৭ জন, আমতলীতে ২ জন, বেতাগীতে ১ জন, বামনায় ৪ জন, তালতলীতে ৫ জন ও পাথরঘাটায় ৭ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।
জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১৪৪ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ৯৬ জন, আমতলীতে ৪ জন, বেতাগীতে ৩ জন, বামনায় ১২ জন, পাথরঘাটায় ১৪ জন এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন চিকিৎসাধীন।
এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় ৬ হাজার ১৫ জন, তালতলীতে ১৯৪ জন, বামনায় ৩৪০ জন, বেতাগীতে ১৫৯ জন, আমতলীতে ১০৪ জন এবং পাথরঘাটা উপজেলায় ৬৫৯ জন আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৫৪ জনের মধ্যে ৩৮ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, ১১ জনের বাড়ি পাথরঘাটা এবং ৫ জনের বাড়ি বেতাগী উপজেলায়।
এমএসএম / এমএসএম
লাকসামে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রৌমারীতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশের প্রত্যয়, মনপুরায় গণঅভ্যুত্থান দিবস পালন
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে তারাগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় 'ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত
পাওনা টাকা চাইতে গিয়ে হয়রানির শিকার ব্যবসায়ী
রায়গঞ্জে শহীদ নজরুলের নামে সড়ক, উদ্বোধন করলেন এমপি আয়নুল হক
খানসামায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
তাড়াশে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
বিলাইছড়িতে গণঅভ্যুত্থান দিবস পালিত
আত্রাইয়ে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
কেশবপুরে অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির অর্থ লুটপাটের অভিযোগ