ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

নাগরপুরে ধলেশ্বরী নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ৩০-৯-২০২৫ দুপুর ৩:৪৪

টাঙ্গাইল নাগরপুরে ধলেশ্বরী নদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৯ সেপ্টেম্বর ২০২৫ সোমবার বিকেলে এ উৎসবমুখর প্রতিযোগিতায় নদীর দুই পাড়জুড়ে হাজারো মানুষের সমাগম ঘটে। সকাল থেকেই নদীর তীর ঘেঁষে আনাচে-কানাচে দর্শকের ঢল নামে।

প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকাগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করে ধুবড়িয়া গ্রামের “কাতার তরী” নৌকা। বিজয়ী দলকে উপহার হিসেবে টিভি তুলে দেন প্রধান অতিথি ও আয়োজক কমিটির নেতৃবৃন্দরা এবং দর্শক ও অতিথিরা করতালির মাধ্যমে অভিনন্দন জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রবিউল আওয়াল লাভলু, সম্মানিত সদস্য, নাগরপুর উপজেলা বিএনপি, সাবেক সহ-সভাপতি জাতীয়তাবাদী যুবদল, কেন্দ্রীয় সংসদ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। তিনি বিএনপির একজন অভিজ্ঞ ও ত্যাগী নেতা হিসেবে সুপরিচিত এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১৩৫ টাঙ্গাইল-৬ আসনে বিএনপির সম্ভাব্য মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি), নাগরপুর থানা।অনুষ্ঠানের সভাপতি ছিলেন জনাব মোঃ তোফায়েল আহমেদ মোল্লা, চেয়ারম্যান সহবাতপুর ইউনিয়ন পরিষদ ও সহ-সভাপতি নাগরপুর উপজেলা বিএনপি নৌকা বাইচ প্রতিযোগিতা পরিচালনা করেন জনাব মোঃ ফারুক আহমেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক নাগরপুর উপজেলা বিএনপি।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জনাব মোঃ সিদ্দিকুর রহমান, চেয়ারম্যান পাকুটিয়া ইউনিয়ন পরিষদ,জনাব মোঃ জিল্লুর রহিম, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও বিএনপি নেতা

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনাব মোঃ আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক, নাগরপুর মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়।

আয়োজক ও জনগণের অংশগ্রহণ এই নৌকা বাইচের সার্বিক আয়োজন ও ব্যবস্থাপনায় অংশগ্রহণ করেন জাঙ্গালিয়া, তারাবাড়ি, বাঘের বাড়ি, বাউসাইদ, নন্দপাড়া ও চড়ডাঙ্গা এলাকার জনগণ। তাদের উদ্যোগ ও সহযোগিতায় অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

গ্রামীণ ঐতিহ্যের উচ্ছ্বাস নাগরপুরে এই নৌকা বাইচ প্রতিযোগিতা শুধু বিনোদন নয়, বরং গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির একটি দারুণ মিলনমেলা। এতে অংশগ্রহণকারী নৌকার বৈঠার ছন্দ, নদীর ঢেউ আর দর্শকদের উচ্ছ্বাসে ধলেশ্বরী নদী হয়ে ওঠে প্রাণচঞ্চল।

এমএসএম / এমএসএম

উলিপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যার ৭ ঘণ্টার মধ্যে নাতি গ্রেপ্তার, পুকুর থেকে ছুরি উদ্ধার

দীর্ঘ ৯ বছর পর কুয়াকাটায় বিচ কার্নিভাল: সার্বিক প্রস্তুতি পরিদর্শন করলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন

ধামইরহাটে খাদ্য বান্ধব ডিলার রওশন রেজা বাবুর সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান

কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল

‎সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি

কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের মৃত্যু, নিখোঁজ মা: ঘটনাস্থলে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর