পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু,সুরতহালে আঘাতের প্রমাণ, তদন্তে তিন সদস্য কমিটি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশ হেফাজতে আব্দুল্লাহ (২৭) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। এ ঘটনায় নিহতের শরীরে আঘাতের চিহ্ন মিলেছে বলে জানিয়েছেন সুরতহাল প্রতিবেদনকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার। তিনি জানান, নিহতের কপাল ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
এর আগে নিহতের ছোট ভাই সাকিল মিয়া বাদী হয়ে সোমবার (২৯ সেপ্টেম্বর) নবীনগর থানায় হত্যা মামলা করেন। মামলায় চারজনের নাম উল্লেখ করা হয়। তাঁরা হলেন সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মহিম উদ্দিন, প্রকাশ (রাব্বি), মাসুদ রানা ও তবি মিয়া। এ ছাড়া অজ্ঞাত ২০–২৫ জনকেও আসামি করা হয়েছে।
মামলার পরদিন সকালে এসআই মহিম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান।
এদিকে নবীনগর থানা পুলিশের অভিযোগ, নিহত আব্দুল্লাহকে চার দিন ধরে ছলিমগঞ্জ ফাঁড়িতে আটক রাখা হলেও বিষয়টি থানার ওসি ও সার্কেল কর্মকর্তার কাছে গোপন করেছিলেন ফাঁড়ির ইনচার্জ মহিম উদ্দিন।
জেলা পুলিশ সুপার মো. এহতেশামুল হক বলেন, ‘এ ঘটনায় এক পুলিশ সদস্যসহ চারজনকে আসামি করে মামলা হয়েছে। সব আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।’
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান