ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

অভয়নগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজসহ সার বিতরণ


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ৩০-৯-২০২৫ বিকাল ৫:২৬

যশোরের অভয়নগরে ২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনা কার্যক্রমের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বসতবাড়িতে চাষযোগ্য শীতকালীন শাকসবজি (ইনব্রিড) বীজ এবং হাইব্রিড জাতের শাকসবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে প্রশাসনিক ভবনের নিচতলায় বীজ ও সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লাভলী খাতুন, বিভিন্ন দপ্তরেরর কর্মকর্তা-কর্মচারী ও কৃষক-কৃষাণীগণ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রণোদনা কার্যক্রমের আওতায় ৮০জন কৃষককে ২০০গ্রাম করে হাইব্রিড লাউয়ের বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি করে ডিএপি সার দেওয়া হয়েছে। এছাড়া ১৫০জন কৃষককে ৪০ গ্রাম করে হাইব্রিড বেগুনের বীজ, ১৫০ জনকে ৬০ গ্রাম করে হাইব্রিড মিষ্টিকুমড়ার বীজ ও ১৫০ জনকে ৪০ গ্রাম করে হাইব্রিড শসার বীজসহ প্রত্যেক কৃষককে ১০ কেজি এমওপি ও ১০ কেজি করে ডিএপি সার দেওয়া হয়েছে। একই সঙ্গে ২৫০ জন কৃষকের মাঝে বিভিন্ন ধরণের সবজির বীজ বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

আওয়ামী লীগ নেতা  সিরাজুল আলম ঝন্টুর ইন্তেকাল

ব্র্যাক পটুয়াখালী মাইক্রোফাইনান্স (দাবি+)কর্মসূচির উদ্যোগে ব্র্যাক হ্যাচারির মাছের পোনা অবমুক্ত করন

ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত ২

সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ

তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

পাঁচবিবি বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রায়গঞ্জে পুলিশের জালে পেশাদার চোর, রয়েছে একাধিক মামলা

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

রায়গঞ্জে আপত্তিকর অবস্থায় আটক হওয়া ইমামের বিয়ে, কাবিন নির্ধারণ ১০ লাখ টাকা

রাজস্থলীতে পরিদর্শনে আসেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন

বিজয়নগরের সাতবর্গে ১ কোটি ১৯ লাখ টাকার পুকুর নিয়ে বিরোধ: সাবেক মেম্বারসহ দুইজনের বিরুদ্ধে জিডি

বিলাইছড়িতে জেলা পরিষদের করলিয়া প্রকল্পের সহনশীলতা পরিকল্পনার সভা