ঢাকা শনিবার, ৮ আগস্ট, ২০২৬

নেপালকে ১০ উইকেটে হারিয়ে সিরিজ হারের ঝাল মেটালো ওয়েস্ট ইন্ডিজ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-১০-২০২৫ সকাল ৯:৩৪

প্রথম দুই টি-টোয়েন্টিতেই হার। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ হারিয়ে ইতিহাস গড়ে নেপাল। তবে শারজায় মঙ্গলবার রাতে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে এসে ১০ উইকেটের বড় জয়ে এবার ঝাল মেটালো ওয়েস্ট ইন্ডিজ।
টস জিতে নেপালে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় ক্যারিবীয়রা। এবার আর সুবিধা করতে পারেনি নেপাল। ওপেনার কুশাল ভুরটেল (২৯ বলে ৩৯) ছাড়া আর কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি।
৫ উইকেটে ১০৫ রান করা নেপাল ১৯.৫ ওভারে অলআউট হয়েছে ১২২ রানে। ১৭ রানে শেষ ৫ উইকেট হারিয়েছে তারা।
ওয়েস্ট ইন্ডিজের ২৩ বছর বয়সী বাঁহাতি পেসার রেমন সিমন্ডস মাত্র ১৫ রান দিয়ে শিকার করেন ৪টি উইকেট।
জবাবে আমির জাঙ্গো আর আকিম অগাস্টে ১২.২ ওভারেই জয় তুলে নেন। জাঙ্গো ৪৫ বলে ৫ চার আর ৬ ছক্কায় করেন হার না মানা ৭৪। অগাস্টে ২৯ বলে ৪১ রানে অপরাজিত থাকেন।

 

Aminur / Aminur

বিসিবিতে বহাল তবিয়তে পাপনের মদদপুষ্ট দুর্নীতির বরপুত্র প্রধান নির্বাহী সুজন

মেসির রেকর্ড গোলের ম্যাচে বড় জয় মায়ামির

পাকিস্তানের স্পিনে ধরাশায়ী ওয়েস্ট ইন্ডিজ, হাতছাড়া ম্যাচের লাগাম

আগস্টের শেষেই নারী এশিয়া কাপ, আয়োজক আরব আমিরাত

টের স্টেগেনকে ছেড়ে দিলো বার্সেলোনা

নেইমারকে বিশ্বকাপের দলে নেওয়া সঠিক সিদ্ধান্ত ছিল: আনচেলত্তি

একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের সঙ্গী কারা?

অস্ট্রেলিয়া সিরিজের আগে নাহিদ রানাকে নিয়ে তাসকিনের বার্তা

ফিফার নেতৃত্বে ‘অযোগ্য’ ইনফান্তিনো: ব্রিটিশ প্রধানমন্ত্রী

দলবদলে চমক দেখাল রিয়াল মাদ্রিদ

কেন্দ্রীয় চুক্তি-কোচ নিয়োগসহ নারী ক্রিকেট নিয়ে যেসব সিদ্ধান্ত হলো

ভারত-রোহিতদের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন তামিম

দেয়াল ধসে ব্রাজিলের সাবেক ফুটবলারের মৃত্যু