ঘুমন্ত অবস্থায় গুলি করে যুবককে হত্যা
খুলনায় নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় গুলি করে তানভীর হাসান শুভ (২৯) নামের এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে খুলনার দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা ৩নং ওয়ার্ডে ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, তানভীর নিজ বাড়িতে তার রুমে রাতে কানে হেডফোন লাগিয়ে গেম খেলতে খেলতে ঘুমিয়ে পড়ে। পরবর্তীতে রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে তার পরিবারের লোকজন শব্দ শুনে তার রুমে যায়। প্রাথমিক ধারণা করেন কানের হেডফোনের কারণেই তার জখম হয়েছে। কিন্তু তাৎক্ষণিক গুলির তিনটা খোসা পায় তার পরিবারের লোকজন। পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভোর চারটার দিকে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক গুলি লেগেছে বলেন এবং ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরবর্তীতে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রস্তুতির সময় আনুমানিক সাড়ে ৭ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। বর্তমানে লাশ খুমেক মর্গে রয়েছে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। হত্যাকান্ড সংঘটিত হওয়ার কারন খুজতে তদন্ত চলছে। তিনি আরো বলেন, এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা