যশোর বিআরটিএ’র পরিদর্শক তারিক হাসানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
যশোর বিআরটিএ অফিসের মোটরযান পরিদর্শক মো. তারিক হাসানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। দুর্নীতি, ঘুষ, নারী কেলেঙ্কারি ও মাদকের অন্ধকার জগতে নিমজ্জিত হয়ে তারিক হাসান এখন এক বিতর্কিত চরিত্রে পরিণত হয়েছেন। সাবেক ছাত্রলীগ নেতা পরিচয়ে প্রশাসন ও রাজনৈতিক ছত্রচ্ছায়ায় বহাল তবিয়তে এই কর্মকর্তা দিনের পর দিন গড়ে তুলেছেন দালাল সিন্ডিকেটের সাম্রাজ্য। ঝিনাইদহে কর্মরত থাকার সময় থেকেই তার বিরুদ্ধে একের পর এক ভয়ংকর অভিযোগ উঠলেও শাস্তি নয়, বরং বদলির মাধ্যমে তাকে রক্ষা করা হয়েছে, ফলে অপরাধের ধরন বদলায়নি, শুধু বদলেছে ভৌগলিক অবস্থান।
ঝিনাইদহ বিআরটিএ অফিসে থাকাকালীন তারিক হাসানের বিরুদ্ধে ওঠে ফিঙ্গারপ্রিন্টে সমস্যা সৃষ্টি করে দালালের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া, জাতীয় পরিচয়পত্রে ইচ্ছাকৃত জটিলতা দেখিয়ে পুরনো এমআরপি নবায়নের নামে মোটা অঙ্কের ঘুষ আদায়ের অভিযোগ। এসব কাজে তার ছত্রছায়ায় নিয়োগ পায় অর্ধশতাধিক দালাল, যারা প্রকাশ্যে অফিস কক্ষে বসে টাকা লুটপাট চালাত।
স্থানীয় সূত্র জানায়, নারী কেলেঙ্কারির ঘটনায় হাতেনাতে ধরা পড়লেও রহস্যজনক কারণে তাকে প্রশাসনিক শাস্তি দেওয়া হয়নি। বরং মাদকাসক্তি ও মাদকের যোগান তার অফিস কক্ষেই পৌঁছে দেওয়া হতো দালালদের হাত ধরে। ফলে এক পর্যায়ে ঝিনাইদহ অফিস তার ব্যক্তিগত অপরাধকেন্দ্রে পরিণত হয়।
যশোরে বদলি হয়ে আসার পরও তার কৌশলে পরিবর্তন আসেনি। অভিযোগ রয়েছে, এখানেও গড়ে উঠেছে নতুন দালাল সিন্ডিকেট। মোকাব্বির ও সোহাগ সিন্ডিকেটের অন্যতম সদস্য। তারা তারিক হাসানের বডিগার্ড হিসেবে পরিচিত। এখানে সাধারণ আবেদনকারীদের ঘুষ ছাড়া কোনো সেবা মিলছে না। ভুক্তভোগীদের অভিযোগ, মোটরযান রেজিস্ট্রেশন, ফিটনেস সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, স্মার্ট কার্ড, ডুপ্লিকেট সার্টিফিকেট, রুট পারমিট কিংবা শ্রেণি পরিবর্তন, প্রত্যেকটি ধাপেই বাধ্যতামূলক ঘুষ। বিআরটিএ অফিস এখন যেন দুর্নীতির বাজারে পরিণত হয়েছে। অভিযোগ রয়েছে, কর্মকর্তা-কর্মচারীদের দুর্ব্যবহার এখন দৈনন্দিন ঘটনা। একাধিক ভুক্তভোগী জানিয়েছেন, টাকা না দিলে নথিপত্র অকারণে ঝুলিয়ে রাখা হয়, আবার চাপ প্রয়োগ করলে অকথ্য ভাষায় গালাগালি করা হয়।
ঝিনাইদহে কর্মরত অবস্থায় লিটন নামের এক ব্যক্তি তার কাছে গাড়ির কাগজপত্র সংশোধনের জন্য আবেদন করেন। কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র ও টাকা নেওয়ার পরও কাজ সম্পন্ন করেননি তারিক হাসান। বরং ঘুরিয়ে-ফিরিয়ে আরও অর্থ হাতানোর চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী চাপ দিলে তারিক ক্ষিপ্ত হয়ে ওঠেন, লাঠি হাতে নিয়ে গালিগালাজ শুরু করেন। পরে লিটনের ডাকে এলাকাবাসী জড়ো হলে জনরোষের মুখে পড়ে সবার সামনে ক্ষমা চেয়ে অফিস ত্যাগ করতে বাধ্য হন। তারেকের সবচেয়ে বড় শক্তি হলো তার দালাল পিএস শাহীন, যিনি স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহানের শালা। এই রাজনৈতিক সেতুবন্ধনের কারণেই তিনি নিজেকে সব ক্ষমতার উর্ধ্বে ভাবতে শুরু করেন। স্থানীয় সাংসদ ও প্রভাবশালী মহলের ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে তিনি প্রতিনিয়ত দুর্নীতি, ঘুষ ও অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। এক সময় তিনি নিজেকে শুধু কর্মকর্তা নয়, বরং একটি অঞ্চলের গডফাদার হিসেবে প্রতিষ্ঠিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চাকরি শুরুর পর কোটচাঁদপুরের দয়ারামপুর গ্রামে গড়ে তুলেছেন আলিশান বাড়ি। আর এ বাড়ির পাশেই বিশাল পুকুর, রয়েছে গাড়ী, প্রজেক্ট ও নানা ধরনের সম্পদ। অভিযোগ রয়েছে, ‘ড্রাগনের প্রজেক্ট’ নামে একাধিক উন্নয়ন প্রকল্পে তার গোপন বিনিয়োগ রয়েছে, যা প্রকৃত আয়ের সাথে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়।
সবচেয়ে উদ্বেগজনক হলো, একের পর এক অভিযোগ উঠলেও প্রশাসন কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি। বরং রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক উদাসীনতার কারণে তার মতো দুর্নীতিবাজ কর্মকর্তারা জনগণের টাকা লুটে অবাধে সাম্রাজ্য বিস্তার করছে।
বর্তমানে যশোর বিআরটিএ অফিস ঘুষের আতঙ্কে জর্জরিত। প্রতিদিন হাজারো মানুষ সেবার নামে হয়রানির শিকার হচ্ছেন। অথচ এ অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাই হয়ে উঠেছেন দুর্নীতির প্রধান উদ্যোক্তা।অভিযোগের ব্যাপারে পরিদর্শক তারিক হাসানের মোবাইলে বার বার কল করলেও তিনি রিসিভ করেনি।
এমএসএম / এমএসএম
দ্বিতীয় দিনে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে ৩ জাহাজ, যাচ্ছেন ১৫৫৪ পর্যটক
সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী