ভূরুঙ্গামারী বাজারে সবজি ও কাঁচামরিচের দাম চড়া ,বিপাকে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত ক্রেতারা
কুড়িগ্ৰামের ভূরুঙ্গামারী উপজেলার ভূরুঙ্গামারী বাজারে বর্তমানে নিত্য প্রয়োজনীয় সবজি ও কাচামরিচের অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধি পেয়েছে, যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাহিরে ।
বাজার ঘুরে দেখা গেছে, প্রায় সব ধরনের সবজি চড়া দামে বিক্রি হচ্ছে। সবজির এমন আকস্মিক মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে,বিক্রেতারা এর কারণ হিসেবে পাইকারি বাজারে দাম বেশি থাকাকে দায়ী করছেন।ভূরুঙ্গামারী বাজারের বর্তমান বাজারদর অনুযায়ী, বিভিন্ন সবজির দাম ক্রেতা সাধারণের নাগালের বাইরে চলে গেছে। বর্তমানে ঢেড়ষ প্রতি কেজি ৮০ টাকা,শসা প্রতি কেজি ৬০ টাকা, পটল প্রতি কেজি ৫০ টাকা, বেগুন ৬০ টাকা, এবং কাকরোল প্রতি কেজি ৬০ টাকা, করল্লা ১০০ টাকা, এছাড়াও লাউ প্রতি পিস ৫০ টাকা এবং পেঁপে প্রতি কেজি ৩০ টাকায় বিক্রি হচ্ছে।
সবজির দাম হঠাৎ বৃদ্ধি পাওয়ায় নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলো দৈনন্দিন বাজার করতে হিমশিম খাচ্ছে।সবজির মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচ, যার প্রতি কেজির দাম ২৪০টাকা। কাঁচামরিচের এমন
আকাশছোঁয়া দামের কারণ জানতে চাইলে কয়েকজন বিক্রেতা জানান, বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির কারণে মরিচের গাছে এক ধরনের মড়ক লাগে, যার ফলে উৎপাদন মারাত্মকভাবে কমে যায়। এছাড়া, ফলন কম হওয়ায় বাজারে চাহিদার তুলনায় যোগান কম।
সবজির বাজার এমন ঊর্ধ্বগতিতে ক্রেতাদের মধ্যে ক্ষোভ দেখা গেছে। স্থানীয় সাধারন ক্রেতারা জানান, আমরা সাধারণ মানুষ, আমাদের সীমিত আয়ে এমন দাম দিয়ে বাজার করা অসম্ভব। হঠাৎ করে সবজির দাম এত বেড়ে যাওয়ায় আমারা বিপাকে পড়েছি। তবে স্বস্তির বিষয় হলো, আলুর দাম এখনো নাগালে মধ্যে রয়েছে, যা প্রতি কেজি ২০ টাকায় বিক্রি হচ্ছে।
সবজির এমন দাম বৃদ্ধিতে খুচরা বিক্রেতারা মুলত পাইকারি বাজারকে দোষারোপ করছেন। দাম বৃদ্ধি কেন, তা জানতে চাইলে খুচরা বিক্রেতারা বলছেন যে, পাইকারি বাজারেই সবজির দাম বেশি।এক বিক্রেতা বলেন,আমরা পাইকারি বাজার থেকে বেশি দামে কিনলে, খুচরা বাজারেও বেশি দামে বিক্রি করতে হয়। আমাদের তেমন লাভ থাকে না। খুচরা বিক্রেতাদের মতে, এই দাম নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি পাইকারি বাজারের উপর নির্ভর করে।
ভূরুঙ্গামারী উপজেলার স্থানীয় সাধারন ক্রেতারা মনে করেন দাম নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি বাড়ানোর প্রয়োজন।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ