ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬

বাঘায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে বিএনপির নেতা মানিক খান


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ১-১০-২০২৫ দুপুর ১:২১

রাজশাহীর বাঘায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতা নুরুজ্জামান খান মানিক। তিনি জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, উপজেলা কমিটির সাবেক সভাপতি এবং রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে মনোনয়ন প্রত্যাশী।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর-২৫) দুপুর থেকে উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সকল সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় বিনিময় করে মানিক খান বলেন, তারেক রহমানের নের্তৃত্বে বিএনপি ক্ষমতায় গিয়ে ৩১দফা রুপ রেখা বাস্তবায়ন করা হবে। বিনোদপুর সার্বজনীন দুর্গা মন্দিরে বক্তব্যকালে তিনি নির্বিঘ্নে উৎসব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, কেউ বিশৃঙ্খলা করলে ছাড় পাবেনা। পরিদর্শনকালে উপজেলার সকল মন্দিরে ব্যাক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেছেন বলে জানান তিনি।

মন্দির কমিটির নেতারা বলেন, সকলের সহযোগিতায় তারা তাদের উৎসব পালন করতে পারছেন। তারা জানান, উপজেলায় এবার ৪৬ টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট-বাঘা উপজেলা শাখার সভাপতি তাপস কুমার জানান, আরো ৪টি ঘট পুজা হচ্ছে। সেগুলোতে প্রতিমা নেই।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সাফিুল ইসলাম নান্নু,পৌরসভার সাবেক আহ্বায়ক হামিদুল ইসলাম, সাবেক প্যানেল মেয়র রোকনুজ্জামান মিঠু, ফারুক খান, ওয়ার্ড বিএনপির সভাপতি বাদশা আলম, শিক্ষক আবু তালেব চুন্নু, সাবেক ইউপি সদস্য আলমগীর মিঞা, যুবদল নেতা রবিউল ইসলাম, সাবেক ছাত্র নেতা সাহাবাজ আলী, শান্ত মিঞাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

ইতিহাস ও ঐতিহ্য ক্যামেরাবন্দি করে ডিজিটাল মাধ্যমে জনপ্রিয় তরুণ কনটেন্ট ক্রিয়েটর আরিফ হাসান

পটিয়ায় ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা শুরু

সিংগাইরে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা কহিনুর গ্রেফতার

নেত্রকোণার বারহাট্রায় পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সবুজ গাজীপুর গড়ার প্রত্যয়: পূবাইলে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনে গাসিক প্রশাসক

নড়াগাতীতে পূর্ব শত্রুতার জেরে ইউপি সদস্য খুন

নেত্রকোণার মোহনগঞ্জে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনায় যুবক আটক

সন্দ্বীপে স্কুলছাত্রী নিখোঁজের ১৬ ঘণ্টা পর কুমিল্লা থেকে উদ্ধার, অভিযুক্তকে ধরতে অভিযান

স্বাধীনতার ৫৫ বছরেও শ্রমিকদের ভাগ্য বদলায়নি: অ্যাডভোকেট আতিকুর রহমান

আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান

গোপালগঞ্জে এলজিইডির অবকাঠামোগত উন্নয়নে পরিবর্তন এসেছে যোগাযোগব্যবস্থায়

চিকিৎসাধীন অবস্থায় সাবেক মেয়র রফিকুল আলমের মৃত্যু