লাকসামে মহাষ্টমী পূজা উদযাপিত
কুমিল্লার লাকসামে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে লাকসাম পৌরশহরের কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে প্রতিবছরের ন্যায় এবারও মহাষ্টমী পূজা জাকজমকপূর্ন ভাবে অনুষ্ঠিত হয়েছে।
সূত্র জানায়, প্রতিবছর জগন্নাথ মন্দিরে মহাষ্টমী পূজার দিন কুমারী হয়ে থাকে। এ বছর কুমারী পূজা হয়নি কমিটির নেতৃবৃন্দ বিষয়টি জানিয়েছেন। সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে সনাতন সম্প্রদায়ের লোকজন মহামায়া দূর্গাদেবীর পায়ের অঞ্জলি দেয়ার জন্য হাজার হাজার ভক্তবৃন্দ আসেন। কমিটির লোকজন সকলকে বেলপাতা ও ফুল হাতে হাতে দিয়েছেন। অষ্টমী পূজাটি পরিচালনা করেন পন্ডিত অমর ভট্টাচার্য। উনার মন্ত্রপাঠের মধ্য দিয়ে অষ্টমী পূজাটি শেষ হয়। দুপুরে ভক্তবৃন্দের মধ্যে মহা প্রসাদ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সেক্রেটারী অরবিন্দ সাহা বিন্দু, অমূল্য বনিক, সুখেন সাহা, বিজন সাহা প্রমুখ। এছাড়া পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ যথাক্রমে সমর সাহা, সুবীর সাহা, অরুন দাস, প্রবীর দাস টেবলু প্রমুখ।
অরবিন্দু সাহা বিন্দু বলেন, জগন্নাথ মন্দিরে খুব শান্তিপূর্ন ভাবে অষ্টমী পূজা উদযাপিত হয়েছে। পুলিশ প্রশাসন আমাদেরকে সার্বিক ভাবে সহযোগিতা করেছেন। আমার কমিটির পক্ষ থেকে সকলে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
উদযাপন কমিটির সভাপতি সমর সাহা বলেন, সকলের সহযোগিতায় জগন্নাথ মন্দিরে অষ্টমী পূজা অনুষ্ঠিত হয়েছে। আপনাদের সকলের সহযোগিতা থাকলে আমরা শান্তিপূর্ন ভাবে দূর্গাপূজা সম্পন্ন করতে পারবো।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ