বোদায় পূজা মন্ডপ পরিদর্শনে বাংলাদেশ সেনাবাহিনী
পঞ্চগড় বোদায় শারদীয় দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিভিন্ন পূজা মণ্ডপ বিভিন্ন সময় রাত্রে-দিনে পরিদর্শন করছেন বাংলাদেশ সেনাবাহিনীর বোদা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেঃ তাওসিফ আহমেদ মুন্না এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার মকবুল হোসেন এর নেতৃত্বে সেনা টহল দল।
বুধবার (১ অক্টোবর) সকাল থেকে উপজেলার ময়দানদিঘী, বেংহারী ও মাড়েয়া এবং সাকোয়া ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে নিরাপত্তার বিষয়ে সরেজমিনে পর্যবেক্ষণ করেন তারা। এসময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় সেনাবাহিনী পক্ষ থেকে জানানো হয়, পুজা মণ্ডুপের নিরাপত্তা ও নির্বিঘ্নে পুজা পালনের জন্য সেনাবাহিনী সার্বক্ষণিক সচেষ্ট রয়েছে এবং পুজা শেষে বিসর্জনের জন্য সতকর্তা অবলম্বন সহ পানিতে যাতে কেউ ডুবে না যায় সেদিকে লক্ষ্য রাখার জন্য পরামর্শ প্রদান করেন বোদা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মকবুল হোসেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আনছার ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে, যাতে ধর্মীয় উৎসব নির্বিঘ্নে সম্পন্ন হয়। পুজা পালনে কোন সমস্যার সৃষ্টি হলে তাৎক্ষণিক সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করার পরামর্শ প্রদান করা হয়।
বোদা উপজেলার ১০টি ইউনিয়ন ও বোদা পৌরসভার ৯৩টি পুজা মণ্ডুপে পুজা উদযাপন হচ্ছে। বোদা ক্যাম্পের সেনাবাহিনী পূজা মন্ডপ গুলি সার্বক্ষণিক নিরাপত্তার নজরদারিতে রাখছে।
এমএসএম / এমএসএম
লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার
লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে
মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু
মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত
গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার
রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা
যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন
নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত
রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়