সিংগাইরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ভাইয়ের মৃত্যু বোন আহত
মানিকগঞ্জের সিংগাইরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ভাইয়ের মৃত্যু, বোন ও সিএনজি ড্রাইভার আহত হয়েছেন।
নিহত সিএনজি যাত্রী মোঃ মাহিম (২২) হরিরামপুর উপজেলার দীঘিরচর ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় আব্দুল মান্নানের ছেলে। দুর্ঘটনায় তার বোন রত্না (২৩) ও সিএনজি চালক মানিকগঞ্জ সদর উপজেলার ছোট ভাকুর এলাকার সাইজুদ্দিনের ছেলে রূপচাঁন (৩০) গুরুতর আহত হন।
বুধবার (১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম।
তিনি জানান, ৩০ সেপ্টেম্বর রাত ৯ টার দিকে মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের কিটিংচর এলাকায় অজ্ঞাত ট্রাক ও সিএনজি(মানিকগঞ্জ-ঠ ১১-১৩২৫) মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী মাহিমের মৃত্যু হয়। আহত দুজনকে তাৎক্ষণিক উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। দুর্ঘটনার পর ট্রাকসহ ড্রাইভার পালিয়ে যায়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম জানান, ঘাতক ট্রাক শনাক্তের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত