পাচারকারীদের গোপন আস্তানা থেকে ৮ নারী ও শিশু উদ্ধার
কক্সবাজারের টেকনাফে বাহারছড়ার গহিন পাহাড় থেকে পাচারের উদ্দেশ্যে বন্দী রাখা আট নারী ও শিশুকে উদ্ধার করেছেন কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা।
উদ্ধারকৃতরা হলো—শাসু আরা (২৬), জেসমিন (১৭), মোকারমা (২০), ওম্মে রুমা (১৮), হারসা বিবি (১৫), নূর কায়দা (১৪), আনোয়ারা বেগম (৪৫), মো. নুর কামাল (১০)। তারা সবাই বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। বুধবার (১ অক্টোবর) সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা বাহারছড়া জুম্মাপাড়া পাহাড়সংলগ্ন এলাকায় যৌথ অভিযান চালান। এ সময় পাচারকারীদের গোপন আস্তানা থেকে আটক নারী ও শিশুদের উদ্ধার করা হয়।
তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পাচারকারীদের আটকের জন্য নৌবাহিনী ও কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, মানব পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান