ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কুমিল্লা উত্তর জেলা জাসাসের আয়োজনে ড. খন্দকার মোশাররফ হোসেনের ৮০তম জন্মদিন পালন


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ১-১০-২০২৫ বিকাল ৬:১৩

দাউদকান্দি-তিতাস ও হোমনা-মেঘনার উন্নয়নের রূপকার, বিশ্ববরেণ্য নেতা, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের ৮০তম জন্মদিন উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা জাসাস আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
বুধবার (১ অক্টোবর) দুপুরে দাউদকান্দি উপজেলার গৌরীপুরের বন্ধন কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলা জাসাসের আহ্বায়ক মোঃ কামাল পারভেজ ডালিম।
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম চেয়ারম্যান, দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ এনামুল হক সফর তালুকদার, সদস্য সচিব ভিপি মোঃ জাহাঙ্গীর আলম, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন আনন্দ ও সাবেক ছাত্রনেতা বোরহান উদ্দিন ভূঁইয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব এস এম মিজান।
আলোচনা সভায় বক্তারা ড. খন্দকার মোশাররফ হোসেনের রাজনৈতিক প্রজ্ঞা, সংগ্রামী জীবন, উন্নয়ন কর্মকাণ্ড এবং জাতীয় রাজনীতিতে তাঁর অবদানের কথা স্মরণ করেন। তারা তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। একই সঙ্গে এমন একটি তাৎপর্যপূর্ণ অনুষ্ঠান আয়োজনের জন্য কুমিল্লা উত্তর জেলা জাসাসকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠান শেষে জাসাস কুমিল্লা উত্তর জেলা কর্তৃক ড. খন্দকার মারুফ হোসেনকে একটি ছবি উপহার দেন।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার