ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দুমকিতে রাতের আঁধারে প্রতিবন্ধীর বসত ঘরে হামলাও ভাঙচুরের অভিযোগ


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ১-১০-২০২৫ বিকাল ৬:১৫

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নে এক শারীরিক প্রতিবন্ধীর বসত ঘরে রাতের আঁধারে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

এ ঘটনায় দুমকি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী শাহজালাল (২৭) লেবুখালীর পূর্ব কার্তিকপাশা গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পরিবারের সঙ্গে বসবাস করলেও কিছুদিন আগে রাস্তার পাশে একটি নতুন ঘর নির্মাণ করেন।

শাহজালালের অভিযোগ, গত ২৮ সেপ্টেম্বর (রোববার) রাত দেড়টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে বারেকের নেতৃত্বে একদল লোক তাঁর নতুন বাড়িতে প্রবেশ করে। এ সময় তাঁরা ঘরের বেড়া, চাল, আসবাবপত্র ও ঘরে থাকা চাল, মরিচ, হলুদসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ভাঙচুর ও লুটপাট করে। এতে প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকার ক্ষতি হয় বলে দাবি করেন তিনি।

শাহজালাল বলেন, ‘আমি একজন প্রতিবন্ধী মানুষ। অনেক কষ্ট করে নতুন ঘর তুলেছি। কিন্তু কিছুদিন ধরে সেখানে থাকি না। এই সুযোগে সৌদি প্রবাসী বারেক দলবল নিয়ে রাতের আঁধারে আমার বাড়িতে ভাঙচুর চালিয়েছে।’

ভুক্তভোগীর মা রাশিদা বেগম অভিযোগ করে  বলেন, ‘আমার শ্বশুরের কাছ থেকে বারেক স্থানীয় মাপের ১০ কড়া জমি সাফকবলা দলিল নিয়েছে বলে শুনেছিলাম। তখন আমরা রাস্তার পাশের ওই জমিতে ছেলের বসতবাড়ি তোলার জন্য জায়গা দিই এবং বারেককে অন্য জায়গায় ১০ কড়া জমি ভোগের জন্য দিই। কিন্তু পরে জানতে পারি, শ্বশুর আসলে বারেককে কোনো দলিল দেননি। বিদেশ থেকে ফিরে বারেককে দলিল দেখাতে বললে সে ক্ষুব্ধ হয়ে রাতের আঁধারে এই হামলা চালায়।’তিনি আরও জানান, বারেক মাঝকোলা এলাকায় ১০ কড়া জমি দুই বছর ধরে ভোগদখল করছে। এখন সে দাবি করছে, তাকে ১৫ কড়া জমি দিতে হবে।

ভাঙচুরের ঘটনা স্বীকার করে বারেকের শ্যালক শাহজাহান বলেন, ‘বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বসে দ্রুত মীমাংসা করা হবে।’

অভিযুক্ত বারেকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

৫০৭ কোটি টাকার ভুয়া বিল দেয়ায় মাগুরা পল্লী বিদ্যুতের জিএম তাৎক্ষণিক বরখাস্ত

চুনতি অভয়ারণ্যে বনখেকোদের তাণ্ডব

বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন

সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার

চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড

প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "

বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী

নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন

টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা

নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি

চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা