কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেস থেকে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় আতশবাজি জব্দ
কুমিল্লার সীমান্তবর্তী রসুলপুর রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযানে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন থেকে বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজি জব্দ করেছে টাস্কফোর্স। আটককৃত আতশবাজির আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৭ লাখ টাকা।
বুধবার (১ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর মিডিয়া এনসিও মো. মুকুল মিয়া
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার রসুলপুর রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে ৪ লাখ ৫৪ হাজার ৪০০ পিস ভারতীয় বিভিন্ন প্রকার আতশবাজি জব্দ করা হয়। জব্দকৃত আতশবাজির আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৩৭ লাখ টাকা।
বিজিবি সূত্র জানায়, ‘চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার জাহানসহ বিজিবি, জেলা পুলিশ ও রেলওয়ে পুলিশের সদস্যরা।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, জব্দ করা এসব চোরাচালানি মালামাল প্রযোজ্য আইন অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
এমএসএম / এমএসএম
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ