ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বরগুনায় শিশুর মরদেহ উদ্ধার


বরগুনা প্রতিনিধি photo বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১-১০-২০২৫ বিকাল ৬:৩১

বরগুনা তালতলী উপজেলার পায়রা (বুড়িশ্বর) নদী থেকে তিন বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পায়রা (বুড়িশ্বর) নদী থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অঙ্কুজানপাড়া তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন পায়রা (বুড়িশ্বর) নদীতে স্থানীয় জেলেরা মাছ শিকার করতে যাওয়ার সময় নদীর তীরে একটি শিশুর মরদেহ দেখতে পায়।

পরে স্থানীয়রা নৌ পুলিশ ও তালতলী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।

তালতলী থানার ওসি (তদন্ত) মো. শরিফুল ইসলাম বলেন, ‘পায়রা (বুড়িশ্বর) নদীর পাড় থেকে অজ্ঞাতপরিচয়ের একটি শিশুর মরদেহ উদ্ধার করি। পরে আমরা আশপাশের এলাকায় খোঁজ নিয়েছি। কেউ পরিচয় বলতে পারেননি। মরদেহের ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার