ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

চারঘাট বাঘার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে বিএনপির নেতা মানিক খান


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ১-১০-২০২৫ বিকাল ৬:৩২

 রাজশাহীর বাঘায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতা নুরুজ্জামান খান মানিক। তিনি জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, উপজেলা কমিটির সাবেক সভাপতি এবং রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে মনোনয়ন প্রত্যাশী।

বুধবার (০১  অক্টোবর -২৫) দুপুর থেকে উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সকল সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় বিনিময় করে মানিক খান বলেন, তারেক রহমানের নের্তৃত্বে বিএনপি ক্ষমতায় গিয়ে ৩১দফা রুপ রেখা বাস্তবায়ন করা হবে। বিনোদপুর সার্বজনীন দুর্গা মন্দিরে বক্তব্যকালে তিনি নির্বিঘ্নে উৎসব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, কেউ বিশৃঙ্খলা করলে ছাড় পাবেনা। পরিদর্শনকালে উপজেলার সকল মন্দিরে ব্যাক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেছেন বলে জানান তিনি।

মন্দির কমিটির নেতারা বলেন, সকলের সহযোগিতায় তারা তাদের উৎসব পালন করতে পারছেন। তারা জানান, উপজেলায় এবার ৪৬ টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট-বাঘা উপজেলা শাখার সভাপতি তাপস কুমার জানান, আরো ৪টি ঘট পুজা হচ্ছে। সেগুলোতে প্রতিমা নেই।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সাফিুল ইসলাম নান্নু,পৌরসভার সাবেক আহ্বায়ক হামিদুল ইসলাম, সাবেক প্যানেল মেয়র রোকনুজ্জামান মিঠু, ফারুক খান, ওয়ার্ড বিএনপির সভাপতি বাদশা আলম, শিক্ষক আবু তালেব চুন্নু, সাবেক ইউপি সদস্য আলমগীর মিঞা, যুবদল নেতা রবিউল ইসলাম, সাবেক ছাত্র নেতা সাহাবাজ আলী, শান্ত মিঞাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

ব্র্যাক পটুয়াখালী মাইক্রোফাইনান্স (দাবি+)কর্মসূচির উদ্যোগে ব্র্যাক হ্যাচারির মাছের পোনা অবমুক্ত করন

ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত ২

সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ

তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

পাঁচবিবি বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রায়গঞ্জে পুলিশের জালে পেশাদার চোর, রয়েছে একাধিক মামলা

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

রায়গঞ্জে আপত্তিকর অবস্থায় আটক হওয়া ইমামের বিয়ে, কাবিন নির্ধারণ ১০ লাখ টাকা

রাজস্থলীতে পরিদর্শনে আসেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন

বিজয়নগরের সাতবর্গে ১ কোটি ১৯ লাখ টাকার পুকুর নিয়ে বিরোধ: সাবেক মেম্বারসহ দুইজনের বিরুদ্ধে জিডি

বিলাইছড়িতে জেলা পরিষদের করলিয়া প্রকল্পের সহনশীলতা পরিকল্পনার সভা

তারাগঞ্জে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণের উদ্বোধন