ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নবীনগরে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু


সফর মিয়া, নবীনগর photo সফর মিয়া, নবীনগর
প্রকাশিত: ১-১০-২০২৫ বিকাল ৬:৩৪

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভিমরুলের কামড়ে তামিম (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ অক্টোবর) দুপুরে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত তামিম উপজেলার শিবপুর ইউনিয়নের জুলাইপাড়া গ্রামের মেহেরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে খেলাধুলার সময় ভিমরুলের কামড়ে গুরুতর আহত হয় তামিম। প্রথমে তাকে স্থানীয় একটি ফার্মেসিতে নেওয়া হয়। তবে অবস্থার অবনতি হলে দুপুরে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. সাদ্দাম হোসেন বলেন, ‘ভিমরুল কামড়ানোর পর দ্রুত হাসপাতালে আনা হলে চিকিৎসার মাধ্যমে বাঁচানো সম্ভব হতো। কিন্তু স্থানীয়ভাবে চিকিৎসা করাতে গিয়ে দেরি হওয়ায় শিশুটি মারা গেছে।’ তিনি আরও বলেন, ‘ভিমরুলসহ বিষাক্ত পোকার কামড়ে আক্রান্ত হলে দেরি না করে দ্রুত হাসপাতালে আসা জরুরি।’

শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আর মজিব শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভিমরুলের কামড়ে তামিম নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা।’

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ