ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

দোহারে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন


দোহার প্রতিনিধি photo দোহার প্রতিনিধি
প্রকাশিত: ১-১০-২০২৫ রাত ৮:৪৪

ঢাকার দোহার উপজেলায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে দোহার প্রেসক্লাবের অডিটোরিয়ামে ভুক্তভোগী দোহার উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর শিকদারের পরিবারের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে আলমগীর শিকদারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক ছাত্র নেতা সিদ্দিকুর রহমান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলার দক্ষিণ জয়পাড়া গাংপাড় এলাকার মৃত মোসলেম উদ্দিন খানের ছেলে দোহার পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মো. মহসিন উদ্দিন খান মাসুম আলমগীর শিকদার ও ১২ জন নামীয় আসামিসহ অজ্ঞাত ৩০/৪০ জনের বিরুদ্ধে গত ২৭ সেপ্টেম্বর দোহার থানায় দশ লক্ষ টাকার চাঁদাবাজির একটি মামলা দায়ের করেন। যা সর্ম্পূণ মিথ্যা ও বানোয়াট। আমাদের সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে এ মিথ্যা মামলা দায়ের করা হয়।

সিদ্দিকুর রহমান আরো বলেন, চাঁদাবাজির মামলায় উল্লেখ করা হয়েছে মহসিন উদ্দিন খান মাসুমের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে এবং এতে স্ত্রীসহ তাকে আহত করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা। কারণ, ওই সময় তিনি বাড়িতেই ছিলেন না। মহসিন উদ্দিন খান মাসুম যে বাড়িতে থাকেন ওই বাড়িটি ক্রয় ও পাওয়ারসূত্রে মালিক আমার ছোট ভাই আলমগীর শিকদার। যেকারণে গত ২৭ সেপ্টেম্বর এ জমি সংক্রান্ত বিষয়ে মাসুমকে তার কাগজপত্র নিয়ে বসে মিমাংসা করতে বলার জন্য আমার ছোট ভাই তার বাড়িতে যান। কিন্তু তার পরিবারের লোকজন তা কর্ণপাত না করে আদালতে যেতে বলেন। আমরা প্রশাসনের নিকট সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত এ মিথ্যা চাঁদাবাজির মামলা প্রত্যাহার করার দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কৃষকদল নেতা আনোয়ার হোসেন, দোহার থানার শ্রমিক দলের সহ-সভাপতি মোতালেব খান, বিএনপি নেতা হিরো শিকদার, গন্যমান্য ব্যক্তিবর্গসহ দোহার প্রেসক্লাবের সকল সদস্য ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন

চিলমারী হাসপাতালে চিকিৎসার চরম অবহেলা: হাতের ভেতর কাচ রেখেই রোগীকে ছাড়পত্র