নড়াইল-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী তাজুল ইসলামের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন
নড়াইল-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন।বুধবার (১ অক্টোবর) রাতে নড়াইল শহরের রূপগঞ্জ বাঁধাঘাট সার্বজনীন কেন্দ্রীয় মন্দির, মাছিমদিয়া, বাহিরডাঙ্গা, মহিষখোলা, নড়াইল চৌরাস্তা, রঘুনাথপুর, ভাটিয়া, দুর্গাপুরসহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন নড়াইল জেলা শাখার সভাপতি মাওলানা খায়রুজ্জামান, সাধারণ সম্পাদক ডা: নাসির উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো: হুমায়ুন সিকদার, ইসলামী আন্দোলন মনোনীত নড়াইল পৌর মেয়র প্রার্থী মুফতি কামরুল ইসলাম আনসারী, রূপগঞ্জ বাঁধাঘাট সার্বজনীন কেন্দ্রীয় মন্দিরের সভাপতি শিশির বৈরাগী, কার্যকরি সভাপতি অসীম কাপুড়িয়া, সাধারণ সম্পাদক কলেজ শিক্ষক দীপক বোস প্রমূখ।
নড়াইল-২ আসনে ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক-সম্প্রীতির দেশ। সম্প্রীতির দিক থেকে নড়াইল অন্যতম। এখানে হিন্দু-মুসলিম যে যার ধর্ম স্বাধীন ভাবে পালন কনে থাকেন। এরই অংশ হিসেবে পূজামন্ডপগুলোতে ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দুর্গোৎসব পালিত হচ্ছে। আমরা যেসব মন্ডপে গিয়েছি, পূজা উদযাপন পর্যদের নেতৃবৃন্দ আমাদের সাদরে গ্রহণ করেছেন। আমাদের দলের পক্ষ থেকে নড়াইলসহ সারাদেশে দুর্গাপূজা নির্বিঘেœ পালনে সার্বিক সহযোগিতা করা হচ্ছে বলে তিনি জানান।
এমএসএম / এমএসএম
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু
শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার