নাগরপুরে শারদীয় দুর্গোৎসবের পূজা মন্ডপ পরিদর্শন করলেন ব্যারিস্টার গোলাম নবী
টাঙ্গাইলের নাগরপুরে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ধুবড়িয়া ইউনিয়ন ও নাগরপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, আহবায়ক কমিটি সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মোঃ গোলাম নবী।
বুধবার (০১ অক্টোবর ২০২৫) বিকেল থেকে রাত পর্যন্ত তিনি একে একে বিভিন্ন পূজা মন্ডপে গিয়ে স্থানীয় পূজা উদযাপন কমিটি ও সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পূজা মন্ডপে উপস্থিত ভক্তবৃন্দ ও দর্শনার্থীদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি তিনি শান্তি-সম্প্রীতির অটুট ধারাকে অব্যাহত রাখার আহ্বান জানান।
এসময় ব্যারিস্টার গোলাম নবী, যিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপি’র সম্ভাব্য মনোনীত প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন, পূজা মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত সবাইকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত "রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা"র লিফলেট তুলে দেন।
তিনি বলেন, “বাংলাদেশ একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে রাষ্ট্রের কাঠামোগত সংস্কার জরুরি। বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে।”
পূজা মন্ডপ পরিদর্শনকালে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা ব্যারিস্টার গোলাম নবীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তাকে ধন্যবাদ জানান।
নাগরপুরে পূজা মন্ডপগুলোতে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের ভিড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এমএসএম / এমএসএম
উলিপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যার ৭ ঘণ্টার মধ্যে নাতি গ্রেপ্তার, পুকুর থেকে ছুরি উদ্ধার
দীর্ঘ ৯ বছর পর কুয়াকাটায় বিচ কার্নিভাল: সার্বিক প্রস্তুতি পরিদর্শন করলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন
ধামইরহাটে খাদ্য বান্ধব ডিলার রওশন রেজা বাবুর সংবাদ সম্মেলন
টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান
কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ
ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি
চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন
টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন
নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল
সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি