অসুরের মুখে ছাই দিয়ে শুভশক্তির জয়লাভহবেঃ নাসিমুল গনি
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন স্বরাষ্ট মন্ত্রানালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।গত বুধবার ১লা অক্টোবর দুর্গা পূজার মহা নবমী উপলক্ষে উপজেলার সার্বজনীন শ্রী শ্রী হরিতলা সম্প্রীতি মন্দির পরিদর্শন করেন।
মন্দির পরিদর্শনের সময় সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা কালে প্রথমে উপস্থিত সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, দুর্গা উৎসব আমাদের দেশের অন্যতম বৃহত্তম সার্বজনীন উৎসব। এ উৎসবে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। আমরা বিশ্বাস করি—উৎসব সবার, আনন্দও সবার। তাই ধর্ম, জাতি বা মতপার্থক্য ভুলে সবাই এ উৎসবকে আনন্দঘনভাবে গ্রহণ করা উচিত। তবে কিছু মানুষ আছে, যারা সমাজে বিভেদ ও বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে। তিনি আরও বলেন,অসুরের মুখে ছাই দিয়ে শুভশক্তির জয়লাভহবে,দুষ্টের দমন শিষ্টের লালন করার মধ্য দিয়ে শুভশক্তি জাগরিত হবে।
তিনি বলেন,আমাদের সচেতন থাকতে হবে, যাতে তাদের অপচেষ্টা ব্যর্থ হয়। আমি আপনাদেরই এলাকার মানুষ, সুখে-দুঃখে সবসময় আপনাদের পাশে আছি এবং থাকব। এই মহা-উৎসবের আনন্দ আপনাদের সাথে ভাগ করে নিতে পেরে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনা রেঞ্জ ডিআইজি (পিপিএম) রেজাউল হক, যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আজাহারুল ইসলাম, যশোর পুলিশ সুপার রওনক জাহান, মনিরামপুর সার্কেল সহকারী পুলিশ সুপার
ইমদাদুল হক, উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন, কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, মন্দির কমিটির সভাপতি দৈনিক প্রতিদিনের কথা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সুন্দর সাহা, সাধারণ সম্পাদক কমল কৃষ্ণ চক্রবর্তী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সুধীজন। পরে স্বরাষ্ট্রসচিব মাগুরাডাঙ্গা ত্রিপল্লী দুর্গামন্দির পরিদর্শন করেন।
এমএসএম / এমএসএম
বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার করে ফেসবুকে পোস্ট, প্রতিবাদে সংবাদ সম্মেলন।
চন্দনাইশে মহাপরিকল্পনা প্রণয়নের তথ্য উপস্থাপন কর্মশালা
নানা অনিয়মের অভিযোগ রাবিপ্রবির সাবেক ভিসি আতিয়ারে বিরুদ্ধে
টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা : মরদেহ উদ্ধার করেছে পুলিশ
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ