ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কুমিল্লা মেডিকেল কলেজে ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলন এর প্রতিবাদে মানববন্ধন


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ২-১০-২০২৫ দুপুর ১:৪৬

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কয়েকজন নামধারী ড্যাব নেতার ভুয়া ও ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলনকে ঘিরে স্থানীয়ভাবে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সংগঠনের অভিযোগ, এসব নেতা গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভেঙে অসত্য ও বানোয়াট তথ্য প্রচার করে বিএনপিপন্থী চিকিৎসক সংগঠন ড্যাবসহ বিএনপির ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চালিয়েছে। এর প্রতিবাদে বৃহস্পতিবার সকালে কুমিল্লা কান্দিরপাড় পূবালী চত্তরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে দাবি করা হয়, ড্যাবের ইমেজ ধ্বংসের চেষ্টা মানে সরাসরি বিএনপির ভাবমূর্তি কলঙ্কিত করা। তাই অভিযুক্ত নেতাদের অবিলম্বে ড্যাব, বিএনপি ও বিএনপি-সমর্থিত সব সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করার আহ্বান জানানো হয়েছে।
এছাড়াও অভিযোগ করা হয়, কুমিল্লা মেডিকেল কলেজের চিকিৎসক ডা: আরিফ হায়দার বিভিন্ন অনিয়ম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, নারী নির্যাতন ও যৌতুক লোভের সঙ্গে জড়িত। সম্প্রতি ঠিকাদার কর্তৃক প্রকাশিত বিশ লক্ষ টাকার একটি চেকের বিষয়টি সামনে আসার পরও প্রশাসন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়।
অন্যদিকে, কতিপয় টোকাইকে ব্যবহার করে মেডিকেল কলেজ হাসপাতালে বিশৃঙ্খলা সৃষ্টি করে এলাকার কৃতী সন্তান ও মেধাবী চিকিৎসক ডা: হাসানকে অসম্মান করার অভিযোগও উত্থাপন করা হয়েছে।
মানববন্ধনে আরও বলা হয়, ডা: আরিফ হায়দার মিথ্যা অভিযোগনামা দাখিল করে ডা: হাসানসহ সম্মানিত চিকিৎসকদের হয়রানি করার চেষ্টা চালাচ্ছেন। তাই এ বিষয়ে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

এমএসএম / এমএসএম

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস