ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাগরপুরে পূজা মন্ডপ পরিদর্শন করলেন এনসিপি নেতাকর্মীরা


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ২-১০-২০২৫ দুপুর ২:৩৫

টাঙ্গাইলের নাগরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা উত্তর মহানগরের অন্যতম সংগঠক ও টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের মনোনয়ন প্রত্যাশী ওয়াহেদুজ্জামান সুমন।

এসময় তিনি পূজামন্ডপে আগত ভক্ত, সেবক ও আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক খোঁজখবর নেন। তিনি বলেন, “দুর্গাপূজা আমাদের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসবে সকলের জন্য শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনা করছি। সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই।”

সফরসঙ্গী হিসেবে তার সাথে উপস্থিত ছিলেন সরদার আশরাফ, প্রধান সমন্বয়কারী, নাগরপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি); জাহিদুল ইসলাম, যুগ্ম সমন্বয়কারী, নাগরপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এছাড়াও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা তার সফরে অংশ নেন।

নাগরপুরের বিভিন্ন পূজা মন্ডপে এসময় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। স্থানীয়রা বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দের এ ধরনের উপস্থিতি পূজা উদ্যাপনের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।

এমএসএম / এমএসএম

কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান

মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা

নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা

নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার

নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ

ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা