ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নবীনগরে জালিয়াতির মাধ্যমে সম্পত্তি দখলের চেষ্টা অভিযোগ


সফর মিয়া, নবীনগর photo সফর মিয়া, নবীনগর
প্রকাশিত: ২-১০-২০২৫ দুপুর ৩:৫৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান-১ হাজী মোহাম্মদ লিটন অভিযোগ করেছেন, জালিয়াতির মাধ্যমে তাঁর ক্রয়কৃত সম্পত্তি দখলের চেষ্টা চালাচ্ছেন এলাকার প্রভাবশালী হাজী মোহাম্মদ মোসা মিয়া ও তাঁর সহযোগীরা। বৃহস্পতিবার (২ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

লিটন মিয়া জানান, শিবপুর মৌজার বিএস খতিয়ানে ৭০৪ দাগের মধ্যে নওয়াজিস মিয়ার মালিকানাধীন ৫৮ শতক জমি থেকে তিনি বৈধভাবে সাবকাবলা দলিলমূলে ২৭.১০ শতাংশ জমির মালিক। ওই একই দাগের দক্ষিণ পাশে ৫.১৫ শতক জমির মালিক মোসা মিয়া।

তিনি অভিযোগ করেন, সামাজিক ও পারিবারিক বিরোধের জেরে হাজী মোসা মিয়া তাঁর বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন। প্রকৃতপক্ষে, মোসা মিয়া প্রভাব খাটিয়ে দলিলে চৌহদ্দির নকশা পরিবর্তন করে জালিয়াতির মাধ্যমে তাঁর বৈধ জমি দখলের চেষ্টা চালাচ্ছেন এবং মামলা-মোকদ্দমা দিয়ে হয়রানি করছেন।

লিটন মিয়া আরও বলেন, “এ পর্যন্ত এই জমি নিয়ে মোসা মিয়া ও তাঁর সহযোগীরা আমার বিরুদ্ধে ছয়টি মামলা করেছে, যার মধ্যে পাঁচটির রায় আমার পক্ষে এসেছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। যদি বৈধ কাগজপত্র ও আইনগত প্রমাণে প্রমাণিত হয় যে এই জমির মালিক তারা, তবে আমি বিনা দ্বিধায় জমি ছেড়ে দেব।” তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুবিচার পাওয়ার দাবি জানান।

অভিযোগের বিষয়ে হাজী মোহাম্মদ মোসা মিয়া বলেন, “আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। আমি মূল মালিকের কাছ থেকে জমি ক্রয় করেছি, যার অবস্থান দাগের দক্ষিণ অংশে। লিটন মিয়া উত্তর অংশের জমি ক্রয় করেছেন। তিনি আমার জায়গা দখল করে রেখেছেন এবং সামাজিক বিচারেরও তোয়াক্কা করছেন না।”

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ