ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

ঐতিহ্যের ধারাবাহিকতায় হিদিয়ায় ইছামতীতে নৌকা বাইচ অনুষ্ঠিত


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ৩-১০-২০২৫ বিকাল ৫:০
যশোরের অভয়নগর উপজেলার হিদিয়া গ্রামে ইছামতী নদীতে গত (২ অক্টোবর) বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। এ আয়োজনকে কেন্দ্র করে নদীর দুই পাড়ে বসে এক মিলনমেলা। হাজারো নারী-পুরুষ দর্শকরা নদীর তীরে এবং নৌকায় অবস্থান নিয়ে উপভোগ করেন মনোমুগ্ধকর এ প্রতিযোগিতা।প্রতিযোগিতার ফাঁকে ফাঁকে জারী ও শাড়ী গানের দলের গান ও নৃত্যের পরিবেশনা দর্শকদের মাতিয়ে তোলে। এবারের প্রতিযোগিতায় ছোট-বড় মোট ২২টি নৌকা অংশগ্রহণ করে। বড় নৌকার মধ্যে প্রথম স্থান অধিকার করে জাকির হোসেনের নৌকা, দ্বিতীয় স্থান পায় সাধন বিশ্বাসের নৌকা এবং যৌথভাবে তৃতীয় হয় রিপন ও বলাইয়ের নৌকা। ছোট নৌকায় প্রথম স্থান অর্জন করে তরিকুলের নৌকা, দ্বিতীয় স্থান পায় জিরানের নৌকা এবং তৃতীয় হয় বিজয়ের নৌকা। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন নিউজের স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম মল্লিক, বিএনপি নেতা ফরাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউর রহমান ও সেচ্ছাসেবক দলের নেতা হাবিবুর রহমান মোল্লা। ইছামতী পাড়ের এ নৌকা বাইচ গ্রামীণ সংস্কৃতির ধারাবাহিকতায় নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করেন আয়োজকরা।
 

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার

গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা

যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক

জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক

সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন

চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

বাকেরগঞ্জে ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি