প্রতিশ্রুতি রাখলেন কেন্দ্রীয় বিএনপি নেতা শ্রাবন
কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী রওনকুল ইসলাম শ্রাবন কেশবপুর প্রেসক্লাবে ডিজিটাল সাউন্ড সিস্টেম সেট প্রদান করেছেন । গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি কেশবপুর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেশবপুর প্রেসক্লাবে নের্তৃবৃন্দের নিকট ওই সাউন্ড সিস্টেম হস্তান্তর করেন।
এ সময় তিনি এক সংক্ষিপ্ত আলোচনায় বলেন, জাতীয়তাবাদী দলের আদর্শ কেশবপুরের প্রতিটি মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য সর্বাত্মক ভাবে কাজ করে যাবেন। তিনি ঢাকা থেকে কেশবপুরে এসেই গত ২১ সেপ্টেম্বর সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়ের সময় কেশবপুর প্রেসক্লাবের একটি সাউন্ড সিস্টেম প্রদানের প্রতিশ্রুতি দেন। সে মোতাবেক শারদীয় দুর্গা উৎসবের সকল মন্ডব পরিদর্শন শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাবে উপস্থিত হয়ে প্রতিশ্রুতি অনুযায়ী একটি উন্নতমানের ডিজিটাল সাউন্ড সিস্টেম প্রেসক্লাব নের্তৃবৃন্দের নিকট হস্তান্তর করেন।
কেশবপুর প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। বক্তৃতায় তিনি আরো বলেন, ভবিষ্যতে কেশবপুর প্রেসক্লাবের উন্নয়নে সার্বিক সহযোগিতা অব্যহত রাখা হবে । এসময় তিনি সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন।
তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মশিয়ার রহমান, পৌর বিএনপির সহ সভাপতি প্রভাষক ফারুকে আযম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল হালিম অটল, সেচ্ছাসেবকদলের আহবায়ক সামছুল আলম বুলবুল, সাবেক ছাত্র ও যুবনেতা মনিরুজ্জামান মনি, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম পলাশ, সদস্য সচিব ইকবাল হোসেন, যুবদল নেতা শিপন, কলেজ ছাত্রদলের সভাপতি রাহাতুল ইসলাম সুজন, সদস্য সচিব ফরহাদ হোসেন প্রমুখ।
কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তৃতা করেন, কেশবপুর প্রেসক্লাবের সহ সভাপতি মোল্লা আব্দুস সাত্তার, যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান, গ্রন্থাগার সম্পাদক মতিয়ার রহমান। প্রতিশ্রুতি অনুযায়ী সাউন্ড সিস্টেম প্রদান করায় প্রেসক্লাবের পক্ষ থেকে কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে ধন্যবাদ জানানো হয়।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ বলেন, এই সর্বপ্রথম দেখা রাজনৈতিক নেতাদের প্রতিশ্রুতি দিয়ে স্বল্পসময়ের মধ্যে তা রক্ষা করতে। প্রেসক্লাব এর সংশ্লিষ্ট দপ্তর ইতিহাস হিসেবে লিখে রাখবে।
এমএসএম / এমএসএম
অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন
ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ
নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত
নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল
দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ
মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার
যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু
আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন