নাফ নদীতে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার
কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) বেলা ১১টার দিকে টেকনাফ শাহ পরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শাহপরীর দ্বীপের বাসিন্দা নুরুল আলম জানান, সকালে শাহপরীর দ্বীপ ট্রলার ঘাট সংলগ্ন নাফ নদীতে এক ব্যক্তির ভাসমান মরদেহ দেখা মিলে। পরে পুলিশকে খবর দিলে বেলা ১১টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। অজ্ঞাত এ ব্যক্তির গায়ে একটি গেঞ্জি ও হাফপ্যান্ট ছিল।
বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নাফ নদীর শাহপরীর দ্বীপ এলাকা থেকে একটি ভাসমান মরদেহ উদ্ধারের পরে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন
Link Copied