কর্ণফুলীতে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ২, থানায় জিডি
চট্টগ্রামের কর্ণফুলীতে সালিশি বৈঠক চলাকালে প্রতিপক্ষের হামলায় কর্ণফুলী উপজেলা শ্রমিক দলের সহ সভাপতি নুর হোসেন (৩৮) ও শিকলবাহা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো: মহিউদ্দিন (৩৫) গুরুতর আহত হয়েছে। হামলার ঘটনায় কর্ণফুলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন ভূক্তভোগী মো: শাহাজাহান (৪০) । যার জিডি নং ১৬৩২।
গত(৩০সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চরফরিদ এলাকার তৈয়ব শাহ সিএনজি লিমিটেড এর পাশে সালিশি বৈঠক চলাকালে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
হামলায় অভিযুক্ত'রা হলেন,আবুল হাশেম (৫০), আবু মোক্তার (৩৫) ও নুরুন্নবী (৩৮) সহ অজ্ঞাত আরও ১৫/২০ জন লোক মিলে বৈঠক শেষ না হওয়ার আগে লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
জিডি'তে উল্লেখ করা হয়েছে, চরফরিদ এলাকার ৮.৫ শতক জায়গা ক্রয় সূত্রে মালিকানাধীন দীর্ঘদিন ধরে ভোগ দখলে রয়েছেন মো: শাহাজাহান, অভিযুক্ত'রা দীর্ঘদিন ধরে এই জায়গায় অংশ পাওয়ার কথা বলে তা দখলের চেষ্টা করে আসছে। এক পর্যায়ে তা সামাজিক ভাবে সালিসি বৈঠকে গড়ালে গত মঙ্গলবার ছিল সর্বশেষ সালিসি বৈঠক,যেখানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ওই জায়গা নিয়ে দুপক্ষের সিদ্ধান্ত গ্রহণের কথা থাকলেও বিচারক'রা মতামতের আগেই অভিযুক্ত আবুল হাশেম,আবু মোক্তার ও নুরুন্নবী সহ অজ্ঞাত আরও ১৫/২০ জন লোকজন আমাদের'কে অকথ্য ভাষায় গালিগালাজ করে লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায় বলে দাবি করা হয়েছে।
এবিষয়ে অভিযুক্তদের মুঠোফোনে একাধিকবার কল দিলেও কল রিসিভ না করায় তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শরীফ বলেন,এ ঘটনায় থানায় উভয় পক্ষের জিডি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত