ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেপ্তার


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ৩-১০-২০২৫ বিকাল ৫:১৮

ঢাকার ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি হাতুরি, একটি ছুরি, চারটি লোহার রড এবং একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। এ ঘটনায় ধামরাই থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

শুক্রবার (০৩ অক্টোবর) প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম। এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুর ২.৩০টার দিকে ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী হেলদি আটা ময়দা সুজি মিলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ঝালকাঠি জেলার রাজাপুর থানার মনোহরপুর গ্রামের মিজানুর রহমান (৪২), বরিশালের উজিরপুর থানার বরতা গ্রামের হাফিজুর রহমান টুকু (৪৭), বরিশালের মুলাদী থানার ভেদরিয়া গ্রামের ইমরান ব্যাপারি (৩৩), ফরিদপুরের শিবরামপুর মাদারডাংগী গ্রামের ইলিয়াস কাজী (৩৭) এবং ভোলার দুলার হাট থানার চর তোফাজ্জল গ্রামের  মনির হোসেন (৪৭)। তবে বর্তমানে তারা ঢাকার বিভিন্ন এলাকায় বসবাস করেন বলে জানা গেছে। 
এ বিষয়ে ধামরাই থানার ওসি মোঃ মনিরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার দুপুরের দিকে ঢাকা আরিচা মহাসড়কের বাথুলি হেলদি আটা ময়দা সুজি কারখানার সামনে আরিচাগামী লেনে ডাকাতির প্রস্তুতিকালে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম কাউসার সুলতান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৫ ডাকাতকে গ্রেপ্তার করে। এ সময় তাদের সঙ্গে থাকা ১টি হাতুরি, ১টি ছুরি, ৪টি লোহার রড ও ১টি সাদা রংয়ের প্রাইভেটকার জব্দ করা হয়। তারা মহাসড়কের উপর ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ডাকাতদল দীর্ঘদিন ধরে অপহরণ ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তাদের নামে একটি মামলা হয়েছে। শুক্রবার সকালে ৭ দিনের রিমান্ড চেয়ে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার