ইসলাহুল মুসলিমিন ফাউন্ডেশনের সিরাত কনফারেন্স ও পুরস্কার বিতরণ সম্পন্ন
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইসলাহুল মুসলিমিন ফাউন্ডেশনের উদ্যোগে সিরাত কনফারেন্স ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০২) অক্টোবর বিকেল থেকে উপজেলার বখতিয়ারপাড়া তরতিলুল কোরআন মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
মাওলানা এরশাদ উল্লাহ ও মাওলানা মিজানুর রহমানের সঞ্চালনায় ১ম অধিবেশনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মোজাহারুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা শাহাদাত হোসেন এবং ২য় অধিবেশনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা আব্দুল মোমিন। বক্তিয়ারপাড়া তরতীলুল কুরআন মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা কারী শিব্বির আহমদের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন,আল জামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা সলিমুদ্দিন মহাদি কাসেমী,হালিশহর জামিয়া বাইতুল করিম মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুফতি ইব্রাহিম আনোয়ারী,আর রাশাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মুফতি মিশকাতুল ইসলাম,বক্তিয়ার পাড়া তরতীলুল কোরআন মাদরাসার ছদরে মোহতামিম মাওলানা ক্বারী ইসহাক। এসময় বক্তারা,মানুষের ব্যক্তি জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুল (সা.)-এর আদর্শ বাস্তবায়ন এবং সীরাতের উপর অটল থেকে জীবন পরিচালনা করার আহবান করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাওলানা ইরফানুল হক হালিম ও মাওলানা কারী সাইফুল্লাহ,চালিতাতলি আনোয়ারুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মুহিবুল্লাহ,আল খলিল ইয়ার ইন্টারন্যাশনালের চেয়ারম্যান মাওলানা কারী ইকবাল খলিল, সেক্রেটারি মাওলানা শিবলী নোমানী,আল্লামা আবুল খায়ের ফাউন্ডেশনের মাওলানা আবরার নেওয়াজ সালেহ,শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা হামিদ হোসাইন আজিজি,সহ-সভাপতি মাওলানা মোকাদ্দেছ হোসাইন তোরাবী,আনোয়ারা প্রাইভেট মাদরাসা এসোসিয়েশনের সভাপতি মাওলানা মারুফুল ইসলাম, হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মোঃ মহিউদ্দীন,বখতিয়ার আবাবিল ইউথ অ্যাসোসিয়েশনের ডাক্তার আবুল খায়ের,বখতিয়ার নবীন সংঘের সভাপতি মাহমুদুল হক শফিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক ও শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠান শেষে সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিযোগিতাদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী