ভূরুঙ্গামারীতে নব নিযুক্ত এএসপির মানবিক দৃষ্টান্ত
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে যোগদানের পরদিনই এক হৃদয়বিদারক ঘটনার সম্মুখীন হন সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন ।
গত ২৩ সেপ্টেম্বর তিনি ভুরুঙ্গামারী সার্কেলে সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরদিন (২৪ সেপ্টেম্বর) বিকেলে কচাকাটা থানা পরিদর্শনে যাওয়ার পথে কুড়েরপাড় এলাকায় তিনি লক্ষ্য করেন সড়কের পাশে কান্না-চিৎকারে ভিড় জমেছে।
গাড়ি থামিয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন, পানিতে পড়ে দুই বছরের কম বয়সী এক শিশুকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়েছে। কিন্তু দ্রুত হাসপাতালে নেওয়ার মতো কোনো যানবাহন না থাকায় শিশুটির পরিবার অসহায় হয়ে পড়েছিল।পরিস্থিতি বুঝে এএসপি মুনতাসির মামুন নিজের গাড়িতে শিশুটিকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, গত ১০ দিনের মধ্যে ভুরুঙ্গামারী ও কচাকাটা থানায় পানিতে পড়ে অন্তত পাঁচ শিশুর মৃত্যু নথিভুক্ত হয়েছে। এএসপি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে অভিভাবকদের প্রতি শিশুদের নিরাপত্তায় আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন। তার ভাষায়, নিষ্পাপ শিশুদের এভাবে প্রাণহানি মেনে নেওয়া যায় না। প্রতিটি পরিবারকে আরও সচেতন হতে হবে।
ভুরুঙ্গামারী ও কচাকাটা থানা নবনিযুক্ত এএসপির দায়িত্ব গ্রহণের পরপরই তার এই মানবিক উদ্যোগ ও সচেতনবার্তা স্থানীয়দের মধ্যে ইতিবাচক আলোচনার সাড়া ফেলেছে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ