ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

নাগরপুরে পাকুটিয়া ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের লিফলেট বিতরণ


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ৩-১০-২০২৫ রাত ১০:৪৩

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় পাকুটিয়া বাজার এলাকায় এ কর্মসূচির আয়োজন করে পাকুটিয়া বি.সি.আর.জি ডিগ্রি কলেজ ছাত্রদল। সংগঠনটির সভাপতি ইমরান খান ও সাধারণ সম্পাদক রবিন খানের নেতৃত্বে লিফলেট বিতরণে অংশ নেন পাকুটিয়া ইউনিয়ন বিএনপির যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা কৃষকদলের সহ-সভাপতি আনোয়ার হোসেন, যুবদলের যুগ্ম আহ্বায়ক লিটন, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দেওয়ান সোহেল আহাম্মদ রানা, পাকুটিয়া বি.সি.আর.জি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক, পাকুটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজগর আলীসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দেওয়ান সোহেল আহাম্মদ রানা বলেন, “আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটের জন্য আমরা সাধারণ মানুষের পাশে থাকবো। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মাঠে থেকে কাজ করে যাবো।”

স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা জানান, এ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা তুলে ধরা এবং জনগণকে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান

মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা

নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা

নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার

নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ

ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা