ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মুকসুদপুর প্রেসক্লাব ৩ সদস্যকে ত্রুেস্ট ও পরিচয়পত্র প্রদান


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ৩-১০-২০২৫ রাত ১০:৪৪

গোপালগঞ্জের মুকসুদপুর প্রেসক্লাবের সদস্য মো: নিয়ামুল ইসলাম,জান্নাতুল ফেরদৌস পাপড়ী ও সুমাইয়া নূর প্রভাকে ৩ অক্টোম্বর শত্রুবার বেলা সাড়ে ১১টায় ক্রেস্ট ও পরিচয়পত্র প্রদান করা হয়।
মুকসুদপুর  প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম নিজ হাতে তাদের গলায় পরিচয়পত্র পরিয়ে দেন। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ- সভাপতি মো: হাফিজুর রহমান লেবু,যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ ও প্রচার সম্পাদক মো: মামুন মোল্লা।:
প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া বলেন, 
তরুণদের অংশগ্রহণে মুকসুদপুর প্রেসক্লাব আরও গতিশীল হবে। তাদের লেখনী ও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি স্থানীয় সাংবাদিকতায় নতুন ধারা আনবে।
সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম বলেন, মুকসুদপুর তরুন সাংবাদিকরা ভবিষ্যতে তাদের লেখনীর যোগ্যতা দিয়ে জাতীয় পর্যায়ে নিজেদের স্থান তৈরি করে নিবেন। সাংবাদিকদের কাজের আগ্রহ সৃষ্টি করার লক্ষে মুকসুদপুর প্রেসক্লাব বর্তমানে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করেছে এবং ভবিষ্যতে আরো কিছু কর্মসূচি গ্রহন করা হবে। তরুণ প্রজন্মের সাংবাদিক মুকসুদপুর প্রেসক্লাবের সদস্য নিয়ামুল ইসলাম বলেন,আমি বিশ্বাস করি,সত্য সংবাদই সমাজ পরিবর্তনের শক্তি। মুকসুদপুরসহ গোটা গোপালগঞ্জের সঠিক চিত্র দেশব্যাপী তুলে ধরাই আমার লক্ষ্য। জান্নাতুল ফেরদৌস পাপড়ী জানান,ডিজিটাল যুগে তরুণ প্রজন্মের কথা ও সমস্যাগুলোকে সংবাদে অগ্রাধিকার দিতে চাই। স্থানীয় সাংবাদিকতা থেকেই জাতীয় পর্যায়ে স্বপ্ন দেখতে চাই। সুমাইয়া নূর প্রভা জানালেন,মহিলা সাংবাদিক হিসেবে মাঠ পর্যায়ে কাজ করে নারীর দৃষ্টিকোণ থেকে সমাজের গল্প তুলে ধরতে চাই। এটি আমার জন্য দায়িত্ব ও চ্যালেঞ্জ দুটোই।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত