ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ঝামায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত


শামিম মৃধা, মহম্মদপুর photo শামিম মৃধা, মহম্মদপুর
প্রকাশিত: ৩-১০-২০২৫ রাত ১০:৪৫

মাগুরার মহম্মদপুর উপজেলার ঝামায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। শতবর্ষী এ মেলাকে ঘিরে সকাল থেকেই উৎসুক মানুষের ঢল নামে। দুর্গাপূজার পরের দিন প্রতিবছর নিয়মিতভাবে এ প্রতিযোগিতা আয়োজন করা হয়, যা এখন স্থানীয়দের প্রাণের উৎসবে পরিণত হয়েছে।

নদীর বুকে সারিবদ্ধ নৌকা, মাঝিদের তালে তালে বৈঠার টান আর দর্শকদের উল্লাসে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান,অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন,
“গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখার জন্য নৌকাবাইচের মতো উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন মানুষকে একত্রিত করে এবং আমাদের সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করে।”

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও হাজারো দর্শক উপস্থিত থেকে প্রতিযোগিতা উপভোগ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত