ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর


সীতাকুণ্ড প্রতিনিধি photo সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত: ৩-১০-২০২৫ রাত ১০:৪৫

সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় আবদুল খালেক (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার সময় উপজেলার ছোট কুমিরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে সাইকেল চালিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন আবদুল খালেক। এ সময় ঢাকাগামী চয়েস পরিবহনের একটি বেপরোয়া বাস তাকে ধাক্কা দিলে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন । স্থানীয়দের খবরে ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আবদুল খালেক  উপজেলার উত্তর বাঁশবাড়িয়া এলাকার আবদুল হাদী দুলালের ছেলে। তিনি কুমিরা ইসলামীয়া আরবীয়া মাদ্রাসার সাবেক ছাত্র ছিলেন।ঘটনার বিষয় নিশ্চিত করে বারআউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মমিন বলেন, দুর্ঘটনায় নিহত যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতক চয়েস বাস টি জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এমএসএম / এমএসএম

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস