তানোরে মা ও ছেলেকে কুপিয়ে জখম
রাজশাহী তানোরে মা ও ছেলে কে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে তানোর থানার গাগ্রন্দ চকপাড়া গ্রামে। ঘটনা সূত্রে জানাজায়, অভিযুক্ত রবিউল ইসলাম একজন পুকুরকাটা সিন্ডিকেটের হোতা।
দুই তিনমাস আগে একটি পুকুর অবৈধভাবে কাটতে গেলে বাধা দেয় প্রশাসন,এতে আহত মইনুদ্দিনের চাচাতো ভাই এখলাসুর কে সন্দেহ করে রবিউল ইসলাম যার ফলশ্রুতিতে গত ২৯ সেপ্টেম্বর সোমবার রাতে আহতর চাচাতো ভাই এখলাসুর রহমান এর গলায় ছুরি ধরেন রবিউল ইসলাম, এতে বাধা দিতে আসলে মঈনকে এলোপাতাড়ি কোপাতে থাকে রবিউল, মঈনের চিৎকারে তার মা ফেন্সি বেগম এগিয়ে আসলে তাকেও এলোপাতাড়ি কোপাতে থাকে।
মঈন ও তার মার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে পালিয়ে যায় ঘাতক রবিউল। বর্তমানে মঈন ও তার মা ফেন্সি বেগম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। আহত ফেন্সি বেগমের বড় ছেলে ও মঈনের বড় ভাই কামরুল ইসলাম বলেন,আমার মা ও ভাইকে কুপিয়ে জখম করেছে রবিউল এই রবিউল গোদাগাড়ী সাইফুল ফিলিং স্টেশনে ম্যানেজার হিসেবে কাজ করতো সেখানে মোটা অংকের টাকা চুরির দায়ে তার চাকরি চলে যাই,এলাকায় একটি দলের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন রকম অপ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে এই রবিউল।
আমার চাচাতো ভাইকে বাঁচাতে গিয়ে আমার ভাই ও মা কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে রবিউল,তাদের নিয়ে রাজশাহী মেডিকেলে আছি, এখান থেকে ওখানে দৌড়াদৌড়ি করছি। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি এবং রবিউলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। পরিচয় প্রকাশ না করার শর্তে এই প্রতিবেদককে স্থানীয়রা বলেন, রবিউল একজন নেশাগ্রস্ত,টাউট প্রকৃতির লোক তার বিচার হোক।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন এ-র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমার কাছে লিখিত অভিযোগ আসলে প্রয়োজনীয় আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ