বাউফলে স্প্রেইড হিউম্যানিটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
পটুয়াখালীর বাউফলে মানবতার সেবায় নিবেদিত সংগঠন ‘স্প্রেইড হিউম্যানিটি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় বাউফল সরকারি কলেজ হলরুমে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রায় ৬০ জন এতিম, অসহায় ও পঙ্গুদের উপস্থিত করানো হয় এবং একবেলা খাবার ও ১৫ দিনের খাদ্য সামগ্রী উপহার দেয়া হয়।অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. রুহুল আমিনের সভাপতিত্বে এবং স্প্রেইড হিউম্যানিটির সহ- সাধারণ সম্পাদক সায়েমা রহমান সারার সঞ্চালনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল সরকারি কলেজের অধ্যক্ষ মো. বশার তালুকদার এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্প্রেইড হিউম্যানিটির প্রধান উপদেষ্টা ডাঃ মোঃ মিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, এনসিপি'র যুগ্ম আহ্বায়ক ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার সভাপতি মাওলানা নজরুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন স্প্রেইড হিউম্যানিটির উপদেষ্টা পরিষদের সকল সদস্য, কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্য বৃন্দ। প্রতিষ্ঠা বার্ষিকীর এই আয়োজন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন মানবিক কার্যক্রম অনুষ্ঠিত পরিচালিত হয়।অনুষ্ঠান শেষে এতিম ও অসহায় মানুষদের জন্য খাবারের আয়োজনের পাশাপাশি তাদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সামগ্রী বিতরণ করা হবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার