ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

শেরপুরে বন্যহাতির তান্ডবে আমন খেত নষ্ট: দিশেহারা কৃষকেরা


দেবাশীষ সাহা রায়, শেরপুর photo দেবাশীষ সাহা রায়, শেরপুর
প্রকাশিত: ৩-১০-২০২৫ রাত ১০:৪৯

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বন্যহাতির তান্ডবে চলতি আমন আবাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার ভোরে একদল বন্যহাতি খাদ্যের সন্ধানে উপজেলার পোড়াগাও ইউনিয়নের পশ্চিম সমশ্চূড়ার ঝোরাপাড়া গ্রামে প্রবেশ করে প্রায় ৫ একর আমন ধানের ফসল নষ্ট করে। এতে ক্ষতিগ্রস্ত কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন।
বন বিভাগ ও ক্ষতিগ্রস্ত কৃষকদের সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে ৩০/৩২টি বন্যহাতির একটি দল খাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে আসে। এসময় বন্যহাতির দল স্থানীয় পশ্চিম সমশ্চূড়া গ্রামের কৃষক বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, মো: সাইদ মিয়া, শামসুন্নাহার, জুলেখা বেগম, মো: আবু বকর সহ ১৪ /১৫ কৃষকের প্রায় ৫ একর জমির আমন ধানের ফসল পা দিয়ে মাড়িয়ে বিনষ্ট করে। এতে আমন থোড় ধানগাছ একদম মাটির নিচে চাপা পড়েছে। সংসার চালানোর একমাত্র অবলম্বন এই ধান ফসল হারিয়ে মহাবিপদে পড়েছেন এই গ্রামের কৃষকেরা। 
শমশচূরা গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন বলেন, শুক্রবার ভোর রাতে বন্যহাতির দল এসে তার প্রায় ২ একর আমন ধানের ফসল নষ্ট করেছে। প্রতি মৌসুমেই হাতির পাল আসে এবং ধানের ক্ষতি করে। এ বিষয়ে সরকারের কাছে ক্ষতিপূরণের আবেদন জানান তিনি। 
ওই গ্রামের আরেক ক্ষতিগ্রস্ত কিষাণি জুলেখা বেগম বলেন, ঋণ-ধার করে পৌনে ২ একর জমি আবাদ করেছিলেন। হাতির দল সব ধান নষ্ট করে ফেলেছে।এখন তিন সন্তান নিয়ে কীভাবে সংসার চালাবেন। তিনিও সরকারের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানান। 
বন বিভাগ, মধুটিলা রেঞ্জের বন কর্মকর্তা মো: দেওয়ান আলী বলেন, আমরা ক্ষতিগ্রস্ত ধানক্ষেত পরিদর্শন করেছি। কৃষকদের নামের তালিকা তৈরি করেছি। প্রায় ১৪/১৫ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁরা আবেদন করলে সরকারি নিয়ম অনুযায়ী বন বিভাগের পক্ষ থেকে তাদেরকে ক্ষতিপূরণ প্রদান করা হবে।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত