চলন্ত ট্রেনে ছিনতাইকালে ছুরিকাঘাতে ২ যাত্রী নিহত
ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী মেইল এক্সপ্রেস কমিউটার ট্রেনে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের ছুরিকাঘাতে দুই যাত্রী নিহত ও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে জয়দেবপুর থেকে গফরগাঁওয়ে যাওয়ার পথে মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে জংশনের জিআরপি থানার ওসি মামুন রহমান।
তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী কমিউটার ট্রেন সন্ধ্যায় জয়দেবপুর স্টেশন পার হলে গফরগাঁওয়ের মাঝামাঝি স্থানে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ছাদে থাকা যাত্রীদের ছুরিকাঘাত করে ডাকাতরা। এতে তিনজন আহত হন।
তিনি আরো জানান, রাত সাড়ে ১০টার দিকে ট্রেনটি জামালপুর স্টেশনে পৌঁছলে বিষয়টি জানাজানি হয়। পরে রেলওয়ে কর্তৃপক্ষ আহত তিন যাত্রীকে উদ্ধার করে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত রুবেল মিয়ার চিকিৎসা চলছে। তার বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলার মাইজপাড়া গ্রামে।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার