ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

বিশ্বকাপে মুখোমুখি ভারত-পাকিস্তান, সূর্য বললেন ‘প্রতিদ্বন্দ্বিতা কোথায়’


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫-১০-২০২৫ বিকাল ৬:২১

সদ্য সমাপ্ত এশিয়া কাপে তিনবার মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। সবগুলো ম্যাচই হয়েছে গত সেপ্টেম্বরে। সর্বশেষ তিনটি রবিবার ভারত-পাকিস্তানের মাঠের লড়াই দেখেছে ক্রিকেট ভক্তরা। আজও মাঠে নেমেছে দুই দেশ। তবে এবার খেলছে নারী দল।
এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচ জেতার পর ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছিলেন, ভারত-পাকিস্তান ম্যাচকে আর প্রতিদ্বন্দ্বিতা বলা যাবে না। পরিসংখ্যান এতটাই একপেশে।
সাম্প্রতিক পরিসংখ্যান লড়াইয়ের পক্ষে কথা বলে না। নারী, পুরুষ দুই দলের পারফরম্যান্সেই পাকিস্তানের চেয়ে ঢের এগিয়ে ভারত। এই শতকের প্রথম দশকেও ভারত-পাকিস্তান লড়াই হতো সমানে সমান। তবে এখন আর তা নেই। পাকিস্তানের চেয়ে অনেকটাই এগিয়ে গেছে ভারতের ক্রিকেট।
নারী ওয়ানডেতে পাকিস্তানের কাছে কখনো ম্যাচে হারেনি ভারত। ১১ ম্যাচের সবকটি জিতেছে তারা। প্রথমবার ২০০৫ সালে দুই দেশ মুখোমুখি হয়েছিল। ভারত জিতেছিল ১৯৩ রানে। শেষ বার ২০২২ সালে এই ফরম্যাটে মুখোমুখি হয়েছিল দুই দেশ। সেই ম্যাচে ১০৭ রানে জিতেছিল ভারত।
টি-টোয়েন্টিতে দুই দেশ মুখোমুখি হয়েছে ১৬ বার। এর মধ্যে ভারত জিতেছে ১৩ বার। পাকিস্তান তিন বার। টি-টোয়েন্টি ক্রিকেটে কিছুটা লড়াই করলেও ওয়ানডেতে ভারতের অধিপত্য স্পষ্ট।
নারী বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেলকে সূর্যকুমার বলেছেন, '(নারী) ওয়ানডেতে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে ১১ বার। প্রতিটা ম্যাচ ভারত জিতেছে। সহজ জয় এসেছে। ১১-০ ব্যবধানে এগিয়ে আমরা। কোথায় প্রতিদ্বন্দ্বিতা? কোনও লড়াই নেই। একদম একপেশে।'

 

Aminur / Aminur

কিউইদের বিপক্ষে পুরো সিরিজের দলে নবিকে নিলো ভারত

নাঈমের ক্যারিয়ারসেরা ব্যাটিংয়ে দেড়শ পেরোল বাংলাদেশের লিড

ব্যালন ডি’অরে মেসিকে পছন্দের শীর্ষে রেখেছিলেন ব্রাজিলসহ ৬ দেশের সাংবাদিক

১৫ মিনিটে হ্যাটট্রিক, রোনালদোর গোল সংখ্যা ৯৮৫

স্পিন বিষে নীল বাংলাদেশ

নারী ক্রিকেটে ৮ বিভাগে কোচ নিয়োগ চূড়ান্ত

ফিলিপসের সেঞ্চুরি, অবশেষে ভারতকে থামাতে পারল নিউজিল্যান্ড

ম্যারাডোনা স্টেডিয়ামের প্রত্যাবর্তনে আর্জেন্টিনা-জার্মানি লড়াই

এ কেমন ছেলেখেলা!

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের দলে শেবাগ-দ্রাবিড়পুত্র

টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস লিখলেন রশিদ

আলোকস্বল্পতায় বন্ধ খেলা, বাংলাদেশের লিড ১০৬

মাথায় আঘাত পেয়ে ছিটকে গেলেন মুমিনুল, কনকাশন সাব জাকের আলী