জীবননগর হাসপাতালে শয্যা ও চিকিৎসক সংকট, ভোগান্তিতে সাধারণ রোগী
চুয়াডাঙ্গার জীবননগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও শয্যা সংকটের কারণে চিকিৎসা সেবা থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত অত্র উপজেলার বিভিন্ন এলাকার ভুক্তভোগী রোগীরা।
অনুসন্ধানে জানা গেছে, উপজেলাটিতে ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল এই হাসপাতাল। যার ফলে হাসপাতালটি ৫০ শয্যায় উন্নতি করা হলো আজ পর্যন্ত চালু হয়নি। মাত্র ৩১ টি শয্যা নিয়ে ধুঁকছে হাসপাতালটি। এদিকে হাসপাতালে রোগীর চাপ বৃদ্ধি হওয়ার কারণে মেঝেতে, বারান্দায় যে যেখানে পারছে চিকিৎসা সেবা নিচ্ছে। এছাড়াও হাসপাতালে রয়েছে চিকিৎসকসংকট। প্রতিদিন ৩০০ থেকে ৪০০ রোগীর বিপরীতে রয়েছে দুই থেকে তিনজন চিকিৎসক। যার ফলে নামমাত্র চিকিৎসা নিয়ে ফিরতে হচ্ছে সাধারণ রোগীদের।
সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মুল ফটক পেরিয়ে ভিতরে প্রবেশ করতেই পরিস্কার পরিচ্ছন্নতার বিষয়ে কেমন অগোছালো অবস্থায় দেখা গিয়েছে। বহিঃবিভাগে রোগীদের সারি বেশ রম্ভামত। অন্ত বিভাগে ডাইরিয়া রোগিসহ বেশ কজন। এ সময় চিকিৎসক সংকট নিয়ে বহিঃবিভাগে আগত রোগিদের চিকিৎসা সেবা নিয়ে বিভিন্ন মন্তব্যের কথা শুনা যায়।
এবিষয়ে চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, “আমাদের অসুস্থ সন্তান বা নিকট আত্মীয় নিয়ে হাসপাতালে আসলে অনেক সময় শয্যা পাওয়া যায় না। কিছু রোগীকে মেঝেতে বসে চিকিৎসা নিতে হয়। এটি অত্যন্ত হতাশাজনক। তাছাড়া চিকিৎসক সংকট ,ঔষধ সংকট তো আছেই। যার ফলে আমরা হাসপাতালের প্রকৃত সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
এবিষয়ে জীবননগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মকবুল হোসেন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের স্থাপত্যগত কাজ শেষ হলেও কিছু প্রশাসনিক ও সরঞ্জাম সংক্রান্ত কারণে ৫০ শয্যা সম্পূর্ণ চালু হয়নি। তবে বর্তমানে পর্যাপ্ত জনবল না থাকায় ৩১ শয্যায় রোগীর চাপ সামলানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাছাড়াও রোগীর চাপ বাড়লে রোগীদের পরিস্থিতি অনুযায়ী চিকিৎসা নিতে হচ্ছে।
স্থানীয় স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, “শুধু বেডের সংখ্যা বৃদ্ধি করলেই সমস্যা সমাধান হবে না, পর্যাপ্ত চিকিৎসক, নার্স এবং মেডিকেল সরঞ্জামও নিশ্চিত করতে হবে। তা না হলে রোগীর ভোগান্তি কমানো সম্ভব নয়।
Aminur / Aminur
উলিপুরের কেতকীর বিলে ফুটছে পদ্ম, হাতছানি দিচ্ছে পর্যটন ও মৎস্য খামারের সম্ভাবনা
সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল
সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার
বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত
চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী
লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন
পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট
আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি
আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার
কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ
বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন